ওমিক্রন মুক্ত হওয়ার পরের দিনই ফের করোনা আক্রান্ত বেঙ্গালুরুর চিকিৎসক

ওই চিকিৎসক আরও জানিয়েছেন যে, তিনি তিন দিন ধরে তিনি বাড়িতে ছিলেন। কিন্তু একদিন খুব মাথা ঘোরার পরে হাসপাতালে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে যখন ওমিক্রন আতঙ্ক চরম সীমায় পৌঁছেছে, যখন একে একে দেশের প্রায় সব বড়ো শহরেই খোঁজ মিলেছে ওমিক্রন আক্রান্তের তখন সেই আতঙ্কের মধ্যেই জানা গিয়েছিল যে কর্ণাটকের প্রথম ওমিক্রন আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন। এমনকি বেঙ্গালুরুর ওই ওমিক্রন চিকিৎসকের শরীরে ওমিক্রনের কোনও উপসর্গও নেই। কিন্তু এই আশার মধ্যেই আবারও বিপদের বার্তা শোনালেন চিকিৎসকরা। জানা যাচ্ছে বেঙ্গালুরুর ওই আক্রান্ত সম্প্রতি ওমিক্রন মুক্ত হলেও ঠিক তাঁর পরের দিনই আবারও করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা যাচ্ছে, বেঙ্গালুরুর ওই চিকিৎসক গত সপ্তাহেই ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। তিনিই ছিলেন দেশের মধ্যে প্রথম দুই ওমিক্রন আক্রান্তের মধ্যে একজন। জানা গিয়েছিল আক্রান্ত ওই চিকিৎসক গুজরাটি এবং সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন। এরপরেই তাঁর শরীরে ওমিক্রনের সন্ধান মেলে। তবে ওমিক্রন আক্রান্ত হলেও তাঁর তেমন কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছিল। আর তাই মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি ওমিক্রন মুক্তও হন। কিন্তু তার পরের দিনই তাঁর নমুনা পরীক্ষা করে দেখা যায় যে তিনি ফের করোনা আক্রান্ত হয়েছেন। 

তবে এবারও তাঁর তেমন কোনও উপসর্গ নেই বলেই জানা যাচ্ছে। ওই চিকিৎসক নিজেই জানিয়েছেন, RAT এবং RT-PCR দুটি পরীক্ষাতেই জানা গিয়েছে যে তিনি পুনরায় করোনা আক্রান্ত হয়েছেন। তবে এবারও তাঁর তেমন জ্বর নেই। শরীরে হালকা ব্যথা এবং হালকা জ্বর রয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জানা যাচ্ছে তাঁর অক্সিজেন লেভেলও  স্বাভাবিক রয়েছে বলে খবর। 

ওই চিকিৎসক আরও জানিয়েছেন যে, তিনি তিন দিন ধরে তিনি বাড়িতে ছিলেন। কিন্তু একদিন খুব মাথা ঘোরার পরে হাসপাতালে যান। তাঁর কথায়, ‘আমার অক্সিজেন স্যাচুরেশন ছিল ৯৬-৯৭। কিন্তু আমি কোনও ঝুঁকি নিতে চাইনি। তাই আমি ভর্তি হয়েছিলাম এবং একই দিনে মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করিয়েছিলাম। এটা ছিল ২৫ নভেম্বর। কিন্তু তারপর থেকে আমার শরীরে আর কোনও উপসর্গ নেই।’ 

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার