চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাতসকালে ১৩টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি

Courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে স্কুলে ই-মেইল করে বোমা হামলার হুমকি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। শুক্রবার সকালে বেঙ্গালুরুর ১৩টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ই-মেইলে দাবি করা হয়েছে, স্কুল প্রাঙ্গণে বিস্ফোরক রাখা হয়েছে। এই ই-মেইল পেয়েই স্কুলের তরফে  তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। এরপরেই পুলিশ এসে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কিনা তা নিয়ে শুরু করে তল্লাশি। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

তবে বেঙ্গালুরু পুলিশ নিরাপত্তা সতর্কতা হিসাবে স্কুল গুলি থেকে শিক্ষার্থী এবং কর্মীদের সরিয়ে নিয়েছে। এখনও পর্যন্ত পুলিশ বোম ডিসপোজাল স্কোয়াডের সহায়তায় প্রাঙ্গণে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। ১৩ টি স্কুলের তরফে জানানো হয়েছে,’ আমরা আজ স্কুলে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছি। স্কুলে অজ্ঞাত সূত্র থেকে নিরাপত্তার হুমকি এসেছে। যেহেতু আমরা আমাদের বাচ্চাদের সুরক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছি, তাই আমরা অবিলম্বে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।‘

উল্লেখ্য, শুক্রবার সকালে আচমকাই স্কুলে  এই হুমকি মেল আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। তবে কারা এই হুমকি মেল করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই এই পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। প্রসঙ্গত, গত বছর বেঙ্গালুরুর অনেক স্কুল একই ধরণের ইমেল হুমকি আসে। কিন্তু পরে  সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়। তবে বারংবার এমন মেল আসা নিয়ে বিব্রত হচ্ছে স্কুলের কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ