দেশ জুড়ে ভারত বনধের কর্মসূচি কৃষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার মোদী সরকারের কৃষক বিরোধী নীতি বিরুদ্ধে ভারত বনধ পালন করছে সংযুক্ত কৃষক মোর্চা। বনধের জেরে দেশের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলি। পাশাপাশি কৃষি সংক্রান্ত কাজও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আন্দোলনরত কৃষকদের দিল্লি চলো অভিযান জারি থাকবে।

শুক্রবার কৃষকদের আন্দোলন চতুর্থ দিনে পড়ল। চতুর্থ দিনের মুখে দেশ জুড়ে ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা। এদিন সকাল ছটা থেকেই দেশজুড়ে বনধ কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল চারটে পর্যন্ত। ইতিমধ্যে সরকার পক্ষের সঙ্গে তিন দফায় বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলি। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি। পাশাপাশি এদিন আন্দোলনরত কৃষকরা চাক্কা জ্যাম কর্মসূচিতেও যোগ দেবে। দেশজুড়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে রাখার ডাক দিয়েছে তাঁরা। বেলা ১২টা থেকে শুরু হবে সেই কর্মসূচি। চলবে বিকেল চারটে পর্যন্ত। ইতিমধ্যে কৃষকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি হরিয়ানায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন। পাশাপাশি কৃষকদের ওপর ড্রোনের মাধ্যমে যে কাঁদানে গ্যাস ছড়ানো হয়েছে, তারও নিন্দা করেছেন।

কৃষকদের ডাকা বনধ কর্মসূচির মধ্যেও দিল্লি চলো অভিযান কর্মসূচি জারি থাকছে। এদিকে কৃষকদের ডাকা দিল্লি চলো অভিযানকে ভেস্তে দিতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে নয়ডা প্রশাসন। নয়ডা ও গৌতম বুদ্ধ জেলার বিভিন্ন জায়গায় জমায়েত হটাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কৃষক নেতা জগজীত সিং দালেওয়াল জানিয়েছেন, ‘দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সীমান্তে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। যেন মনে হচ্ছে আমরা পাকিস্তানি। কিন্তু আমরা পাকিস্তানি নই।‘

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?