কেজরিওয়ালের পর ইডির হাজিরা এড়াচ্ছেন তেজস্বী যাদব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাকরির বিনিময় জমি কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাজিরা এড়াতে পারেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। শুধু তেজস্বী নন গত ২৭ ডিসেম্বর ইডির দফতরে হাজিরা দিতে যাননি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদব।

 তবে তেজস্বী এই প্রথম নয় এরআগেও তিনি বেশ কয়েকবার ইডি দফতরে হাজিরা  দিতে যাননি। জানা গিয়েছে, গত ২২ ডিসেম্বর হাজির দেওয়ার জন্য তাঁকে ডাকা হয়েছিল, কিন্তু ৩৪ বছর বয়সী তেজস্বী সেই সময়ও হাজিরা এড়িয়েছেন।  চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, ২০২৩ সালে  অক্টোবর মাসে চাকরির বিনিময়ে জমি মামলায়  দিল্লির একটি আদালত লালু যাদব, তাঁর স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তেজস্বীকে জামিন দেয়। উল্লেখ্য , রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব রেলে চাকরি দেওয়ার বিনিময়ে বিহারের একাধিক জমি নিজের ও পরিবারের নামে করে নিয়েছিলেন বলে অভিযোগ। সম্প্রতিই সিবিআই চার্জশিটে বলা হয়, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল অবধি রেলে চাকরির বদলে কম মূল্য়ে বা বিনামূল্যেই জমি দেওয়া হয়েছিল। ভারতীয় রেলওয়ের নিয়োগের নিয়ম না মেনেই এই নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাই ফের ইডি তলব  করা  হয়েছিল  তেজস্বী যাদবকে।  সামনেই লোকসভা নির্বাচন। তারআগেই একের পর এক বিরোধী শিবিরের নেতাদের তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩