‘শুখা’ বিহারে মদ খেয়ে মন্ত্রীর পাশে সরকারি আধিকারিক, গ্রেফতারের পর ওষুধ খাওয়ার যুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, সুপল : ‘শুখা’ রাজ্য বলে পরিচিত বিহার। মদ নিষিদ্ধ হওয়ায় এই পরিচিতি। সেখানেই এবার মদ খেয়ে মন্ত্রীর পাশে দাঁড়িয়ে সরকারি আধিকারিক। সরকারি অনুষ্ঠান মঞ্চে মদ খেয়ে হাজির হয়েছিলেন জেলা মৎস্য আধিকারিক শম্ভু কুমার। তাঁর কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। কিন্তু গন্ধতেই বাড়ল বিপদ। জেলাশাসকের কাছে ধরে পড়ে ওই আধিকারিকের দাবি, তিনি মদ খাননি। এটা হোমিওপ্যাথি ওষুধের গন্ধ। যদিও তাঁর কথায় চিঁড়ে ভেজেনি।

জানা গিয়েছে, চলতি সপ্তাহে জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষ্যে সুপলে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের মন্ত্রী নীরজকুমার সিং থেকে শুরু করে জেলাশাসক শাওন কুমার। অনুষ্ঠান মঞ্চেই হাজির ছিলেন তাঁরা। এই অনুষ্ঠানেই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব বর্তেছিল জেলা মৎস্য আধিকারিক শম্ভু কুমার। তাঁর বিরুদ্ধে কয়েকজন জেলাশাসকেক কাছে অভিযোগ জানান। সেই সময় জেলাশাসক তাঁর সঙ্গে কথা বলতে যান। এখানেই বাধে বিপত্তি। কথা বলতে গিয়েই ধরা পড়েন শম্ভু কুমার।জেলাশাসকের সঙ্গেও অদ্ভুদ আচরণ করার অভিযোগ ওঠে। এরপরেই সরকারি আধিকারিকদের ডাকেন জেলাশাসক। ঘটনাস্থলে আসে পুলিশ।

জানা যাচ্ছে, চাষি এবং মৎস্যজীবীদের হাতে উপহার তুলে দেওয়ার সময় শম্ভুর বিরুদ্ধে জেলাশাসকের কাছে কেউ কেউ অভিযোগ জানান। জেলাশাসক নিজে তখন শম্ভুর কাছে যান। কিন্তু আধিকারিকের সঙ্গে কথা বলতে গিয়েই সমস্যায় পড়ে যান জেলাশাসক। সরকারি সূত্রে খবর, মৎস্য আধিকারিক জেলাশাসকের সঙ্গে অদ্ভুত ব্যবহার করতে শুরু করেন। এর পর জেলাশাসক আরও কয়েক জন সরকারি আধিকারিককে ডাকেন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে যায় পুলিশ। শেষ পর্যন্ত ওই সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে।

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?