বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টির জেরে ক্রমেই হচ্ছে ভয়াবহ পরিস্থিতি। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশের একাধিক এলাকায় বন্যা, ধস ও জলমগ্ন পরিস্থিতির জেরে জনজীবন বিপর্যস্ত। কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে গাড়ি, কোথাও পাহাড়ি ধসে চাপা পড়ে প্রাণহানি। বন্ধ হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সড়কও।

উত্তরাখণ্ডের দেহরাদূনে প্রবল বৃষ্টির জেরে একটি গাড়ি বর্ষার জলে ভেসে যায়। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এক তরুণীকে উদ্ধার করে নিরাপদে বার করে আনা হয়। আলমোড়ার উড়ইউড়া গ্রামে পাহাড় থেকে নেমে আসা ধস ঢুকে পড়ে একটি বাড়িতে। সেই সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তিন জন। ধসের নীচে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। বৃষ্টির জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। সোনপ্রয়াগ থেকে কোনও তীর্থযাত্রীকে ধামের উদ্দেশে রওনা হতে দেওয়া হচ্ছে না। বাগেশ্বর-গরুড় সড়কের রাওয়াইখাল এলাকায় ধস নামায় বন্ধ রাস্তা। উত্তরকাশীতে গঙ্গোরী-ঢোটীতাল সড়কের একাংশও জলের তোড়ে ভেসে গিয়েছে। ঝুঁকি নিয়েই পাহাড়ি পথে যাতায়াত করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরপ্রদেশের চিত্রকূটে মন্দাকিনী নদীর জল বেড়ে ৮০টিরও বেশি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। চন্দৌলীতে ঝরনার জলে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে পুলিশ ও বন দফতরের দল।

আরও পড়ুনঃ ১০০০-এর গণ্ডি ছাড়াল নেপালে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শতাধিক শ্রমিক

বিহারের জাহানাবাদে দরধা নদীর জল আচমকা বেড়ে জাফরগঞ্জ সেতুর উপর দিয়ে বইছে দু’ফুটের বেশি জল। আর বেগুসরাইয়ে গঙ্গার বন্যায় জলবন্দি প্রায় ৫০ হাজার মানুষ। মধ্যপ্রদেশের সিংগ্রৌলীতে বন্যার জলে ভেসে গিয়েছেন এক দম্পতি। শিমলার খালিনী এলাকাতেও বৃষ্টির জেরে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি গাড়ি। সব মিলিয়ে বৃষ্টি-বন্যা-ধসে বিপর্যস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা।

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

দেশলাই চাওয়া নিয়ে বচসার পরেই ছুরি দিয়ে হামলা! যুবকের হাতে খুন প্রৌঢ়

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪