দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সনিয়া ‘বিষকন্যা’, কংগ্রেস নেত্রীকে অশালীন আক্রমণ কর্নাটকের বিজেপি নেতার

নিজস্ব প্রতিনিধি: কর্নাটক বিধানসভার ভোট যত এগিয়ে আসছে, ততই কাদা ছোঁড়াছুঁড়ি বাড়ছে। নির্বাচনী প্রচারে শালীনতার সীমা ছাড়িয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকে ‘বিষকন্যা’ বলে আক্রমণ করলেন বিজেপি নেতা বসনগৌড়া পাতিল ইয়াতনাল (Basangouda Patil Yatnal)।

গতকাল বৃহস্পতিবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীকে ‘বিষধর সাপ’-এর সঙ্গে তুলনা করে বিতর্ক তৈরি করেছিলেন। এবার তার পালটা হিসেবে সনিয়া গান্ধিকে বিষকন্যা বলে আক্রমণ করেন বিজেপি নেতা। বৃহস্পতিবার রাতে কর্নাটকের কপ্পাল (Koppal) জেলার ইয়ালাবুর্গায় (Yalaburga) বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারণার সময় বসনগৌড়া বলেন, যে শুধু দেশ নয়, মোদির নেতৃত্ব স্বীকার করে নিয়েছে বিশ্বও। কংগ্রেস নেতারা সনিয়া গান্ধির সুরে নেচে এই ধরনের বক্তব্য দিচ্ছেন। এর পরেই তিনি কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে ‘বিষ কন্যা’ বলে আখ্যা দেন। একইসঙ্গে চিন ও পাকিস্তানের এজেন্ট বলেও কটাক্ষ করেন তাঁকে।

উল্লেখ্য বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থীদের সমর্থনে কর্নাটকের গদাগে দিয়েছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সভার শুরু থেকে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেন তিনি। খাড়গে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী একজন বিষধর সাপ। ছুঁলেই শেষ।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ