পাটনায় সিভিল কোর্টে বিস্ফোরণ, গুরুতর জখম তিন পুলিশকর্মী

গুরুতর জখম তিন। একজনের অবস্থা আশঙ্কাজনক

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা:  দিল্লির রোহিণী আদালতের পর এবার পাটনা সিভিল কোর্ট (Patna civil court)। শুক্রবার সিভিল কোর্টে (civil court) একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, বিস্ফোরণের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সহ তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের খবর পাওয়ার পরে পরেই বিশাল পুলিশবাহিনী (police) সেখানে পৌঁছে ঘিরে ফেলে কোর্ট চত্বর। পৌঁছে যায় বিস্ফোরক বিশেষজ্ঞরা। 

পাটনার পুলিশ সুপার (police super) মানবজিৎ সিং জানিয়েছেন,  বিস্ফোরণে আহত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কদম মদন সিং-সহ দুইজন। তাঁদের আদালত চত্বর থেকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বোমায় একজনের ডান হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

পুলিশের (police) তরফ থেকে এই বিস্ফোরণের খবর দিতে গিয়ে বলা হয়েছে, পাটনা বিশ্ববিদ্যালয়ের প্যাটেল হাউজ থেকে কিছুদিন আগে উদ্ধার হয় বোমা এবং বোমার মশলা। ইতোমধ্যে পুলিশ (police)ওই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার আরও তদন্ত প্রয়োজন। সে কারণে সিভিল কোর্টে পুলিশ (police) ওই নমুনা নিয়ে গিয়েছিল। আচমকাই সেই বোমা ফাটে। আদালতে তখন চূড়ান্ত ব্যস্ততা। বিস্ফোরণের শব্দে আদালত চত্বরে রীতিমতো আতঙ্ক তৈরি হয়। পুলিশ (police) দ্রুত সেখানে পৌঁছে আহত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আপাতত সে বিপন্মুক্ত। 

উল্লেখ করা যেতে পারে, প্রায় একই ধরনের ঘটনার সাক্ষী ছিল দিল্লি (Delhi) রোহিণী আদালত। তবে পাটনা সিভিল কোর্টের  থেকে দিল্লির রোহিণী আদালতেরর বিস্ফোরণের তীব্রতা ছিল অনেক বেশি। দিল্লির ঘটনায় জানা গিয়েছিল, নাশকতার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এই বিস্ফোরণ ঘটায়। 

 

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক