BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের একাধিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে আগামী কয়েকদিন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু হতে চলেছে দিল্লি। আর সেই কারণেই নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না মোদী সরকার। BRICS সম্মেলনকে ঘিরে কার্যত দুর্গে পরিণত করা হচ্ছে গোটা রাজধানীকে। বিশ্ব নেতাদের নিরাপত্তায় কোনও ত্রুটি যাতে না থাকে সেই কারণে স্থায়ী যান চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ সতর্কতাও জারি করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ১৫ হাজার পুলিশকর্মী। ড্রোনের মধ্যে দিয়েও চলবে নজরদারি।   

নিরাপত্তার জন্য ১৫ হাজার পুলিশকর্মীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী। গুরুত্বপূর্ণ এলাকা, রাস্তা এবং কৌশলগত পয়েন্টগুলিতে নজরদারি আরও জোরদার করতে বসানো হয়েছে প্রায় ৫০০টি CCTV ক্যামেরা। কোনও সন্দেহজনক গতিবিধি চোখে পড়লেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। সম্মেলন ঘিরে শুধু নিরাপত্তাই নয়, ট্রাফিক ব্যবস্থাতেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ভিআইপি কনভয়ের যাতায়াত নির্বিঘ্ন করতে দিল্লির ৩৫টিরও বেশি গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রিত চলাচল, ডাইভারশন এবং প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ জারি করা হচ্ছে। মোট ২২টি গুরুত্বপূর্ণ ডাইভারশন পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।  

আরও পড়ুন: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

দিল্লি ট্র্যাফিক পুলিশ স্পষ্ট করে জানিয়েছে যে, শহর বন্ধ করা হবে না তবে ভিভিআইপি কনভয় ব্যবহৃত রুটগুলিতে যাত্রীদের অস্থায়ীভাবে যান চলাচল বন্ধ থাকবে। বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।  একজন উর্ধতন পুলিশ কর্তা জানিয়েছেন, ‘জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে আমরা ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা যান চলাচল ব্যবস্থা নিয়ে আগাম পরামর্শও জারি করেছি। ‘  শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে দিল্লিতে পৌঁছেছেন, অন্যদিকে  চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপস্থিত অন্যান্য বিশ্ব নেতাদের মধ্যে থাকবেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সহ আরও অনেকে। 

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী