বিএসএফের সঙ্গে বৈঠকে বিজিবির প্রতিনিধি দলে দুই হিযবুত জঙ্গি, আপত্তি দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্ঘাত তুঙ্গে। সেই সঙ্ঘাতের আবহেই আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে নয়াদিল্লিতে বৈঠকে বসছে দুই সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা। কিন্তু বাংলাদেশের তরফে বৈঠকের জন্য যে প্রতিনিধিদের তালিকা পাঠানো হয়েছে তাতে রয়েছে এক সময়ের  দুই হিযবুত তাহরীর জঙ্গি। আর বিষয়টি জানতে পেরেই ক্ষুব্ধ বিএসএফ ও বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, ওই দুই হিযবুত তাহরীর জঙ্গিকে কোন অভিপ্রায়ে প্রতিনিধি দলে সামিল করল মোল্লা ইউনূস সরকার, তা নিয়ে খোঁজখবর নিচ্ছেন ভারতের গোয়েন্দারা। একাধিক সূত্রে জানা গিয়েছে, হিযবুত তাহরীর সঙ্গে জড়িত ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশেই বিজিবির প্রতিনিধি দলে ওই দুই হিযবুত জঙ্গিকে সামিল করা হয়েছে।

নয়াদিল্লিতে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) ডিজি পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন। চার দিনের এই সম্মেলনে বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৈঠকে সীমান্ত হত্যা, ভারতের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার-সহ ১২টি বিষয়ে আলোচনা হতে চলেছে। তবে কাঁটাতারের বেড়া ও সীমান্ত হত্যার উপরেই বেশি নজর দেওয়া হবে। শেখ হাসিনা সরকারের পতনের পরে গত ছয় মাসে সীমান্ত হত্যা অনেকটাই বেড়েছে। পাশাপাশি সীমান্তে বিএসএফ নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে সঙ্ঘাত তুঙ্গে উঠেছে।

বৈঠকের জন্য বিজিবির তরফে প্রতিনিধিদলে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ছাড়াও থাকছেন অতিরিক্ত ডিজি সোহরাব হোসেন ভুইয়া, স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব এম জসীম উদ্দিন খান, বিজিবির সেক্টর কমান্ডার মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল রেজাউল করিম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের যুগ্মসচিব (পরিচালক) মোহাম্মদ আব্দুল কাদের শেখ। এছাড়াও বিজিবির পরিচালক (স্টাফ অফিসার) মাসুদ পারভেজ রানা, বিজিবির পরিচালক (স্টাফ অফিসার) আব্দুল্লাহ আল মাশরুকি, বিদেশ মন্ত্রকের পরিচালক মনোয়াত মোকাররম, যৌথ নদী কমিশনের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের যুগ্ম পরিচালক মুহাম্মদ জিল্লুর রহমান এবং বিজিবি ডিজির এডিসি সাকিব হাসান রয়েছেন। সূত্রের খবর, এর মধ্যে  বিজিবির সেক্টর কমান্ডার মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল রেজাউল করিম সরাসরি হিযবুত তাহরীর সঙ্গে যুক্ত। ফলে ওই দুজনকে নিয়ে আপত্তি জানাতে চলেছেন দিল্লির শীর্ষ আধিকারিকরা।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?