ভুল করে সীমান্ত অতিক্রম, পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক রেঞ্জার্সের হাতে আটক এক বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার ভুল করে পাঞ্জাব সীমান্ত অতিক্রম করফে ফেলেন তিনি। তারপরেই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। একটি সর্বভারতীয় মাধ্যম সূত্রে খবর, তাঁকে দ্রুত ভারতে ফিরিয়ে আনতে ভারত-পাকিস্তানের মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার ভারত পাকিস্তানের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে। পাকিস্তানি হাইকমিশনের আধিকারিকদের অবাঞ্ছিত ঘোষণা, ছয় দশকেরও বেশি পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত এবং আটারি সীমান্ত বন্ধের মতো একাধিক পদক্ষেপ করেছে। বন্ধ হয়েছে পাকিস্তানকে ভিসা প্রদানও। এদেশে থাকা পাকিস্তানি নাগরিকদের ২৯ এপ্রিলের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতি পদক্ষেপ স্বরূপ জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) একটি বৈঠকের পর বৃহস্পতিবার ওয়াঘা সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে পাকিস্তান। যারা বৈধ ভিসা নিয়ে ভারত থেকে পাকিস্তান গিয়েছেন তাদের ৩০ এপ্রিলের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে। সার্ক ভিসা প্রকল্পের অধীনে ভারতীয়দের দেওয়া সমস্ত ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান। তাঁদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে।

ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য পাকিস্তানের আকাশসীমা অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে সকল ধরণের বাণিজ্য, এমনকি তা কোনও তৃতীয় দেশের মাধ্যমে হলেও তা অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে দুই পক্ষের মধ্যে বিদ্যমান সবকটি কূটনৈতিক ক্ষেত্র বন্ধ হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

কয়েক বছর আগে ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার  অভিনন্দন বর্তমানের বীরত্ব দেখেছিল ভারতবাসী।  তাঁর মিগ-২১ ফাইটার প্লেনটিকে গুলি করে নামিয়ে ফেলেছিল শত্রুপক্ষ। শেষ পর্যন্ত তিনি পাকিস্তান অধিগৃহীত কাশ্মীরের মাটিতে নামতে বাধ্য হন। পাকিস্তানি সেনারা তাঁকে আটক করেছিল। প্রতিটি ঘরে ঘরে চলেছিল প্রার্থনা। তাঁর মুক্তির জন্য আন্তর্জাতিক ক্ষেত্রের পাশাপাশি ভারত থেকে ব্যাপক চাপ তৈরি করা হয়। এরপরই কার্যত বাধ্য হয়েই পাকিস্তান তাকে মুক্তি দেয়। এবারও ওই বিএসএফ জওয়ানের জন্য প্রার্থনা করছে গোটা দেশ। কী হয় এখন সেটাই দেখার।

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের