রামমন্দির উদ্বোধনে যাচ্ছেন না বিএসপি সুপ্রিমো মায়াবতী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আর মাত্র কিছুদিনের অপেক্ষা।  তারপরেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। তবে সেই উদ্বোধনে যাচ্ছেন না বিএসপি সুপ্রিমো মায়াবতী। শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আন্তর্জাতিক নির্বাহী সভাপতি অলোক কুমার জানিয়েছেন  মায়াবতী রাম মন্দিরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে তিনি সেই অনুষ্ঠানে যোগ দেবেন না। সমস্ত রাজনৈতিক দলের সভাপতিদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেই আমন্ত্রণ গ্রহণ করেননি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সিপিএম-সহ একাধিক বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে কার্যত বিজেপির রাজনৈতিক কর্মসূচির রূপ দেওয়া হচ্ছে। যাতে আগামী লোকসভা ভোটে হিন্দুদের ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে নরেন্দ্র মোদি যাতে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে ফিরতে পারেন, তার বন্দোবস্থ করা হয়েছে।’ সিপিএম-সহ একাধিক দলের পক্ষ থেকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরানো হয়েছে। যদিও অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেননি কংগ্রেসের দুই শীর্ষ নেতা-নেত্রী মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধি। 

উল্লেখ্য , বিরোধী দল যাতে রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলতে না পারেন তার জন্যই সবাইকে আমন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে রাম জন্মভূমি ট্রাস্টের এক পদাধিকারি। তবে কারা কারা এই অনুষ্ঠানে যোগদান করবে সেই দিকেই নজর রেখেছে বিরোধী শিবিরের একাংশ। 

 

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের