কোনও জোটে নেই, লোকসভা ভোটে একলা লড়ার ঘোষণা মায়াবতীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আগামী বছরের  লোকসভা ভোট এবং চলতি বছরের শেষের দিকে হতে চলা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা বিধানসভার ভোটে এনডিএ কিংবা ইন্ডিয়া-কোনও জোটেই সামিল হবে না বহুজন সমাজ পার্টি। বরং একলা লড়বে। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কংগ্রেস-সহ বিরোধী শিবিরের দলিত ভোটে ভাগ বসিয়ে বিজেপির সুবিধা করে দিতেই এককভাবে লড়াইয়ের ঘোষণা করেছেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো।

গত চার বছর ধরেই বিজেপির সুবিধা হয় এমন সিদ্ধান্ত নিয়ে চলেছেন মায়াবতী। রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রশ্নে সরাসরি বিজেপির পাশেই দাঁড়িয়েছেন দলিত নেতা কাশীরামের মানসপুত্রী। ফলে বিরোধী শিবিরে থাকা দলগুলির সঙ্গে তাঁর যথেষ্টই দুরত্ব তৈরি হয়েছে। পটনা ও বেঙ্গালুরুতে সদ্য সমাপ্ত বিরোধী মহাজোটের বৈঠকে বসপাকে আমন্ত্রণই জানানো হয়নি।

এদিন সাংবাদিক সম্মেলনে মোদি সরকারের জনবিরোধী নীতি নিয়ে মুখে কুলুপ আঁটলেও বিরোধীদের নতুন মহাজোটকে নিশানা করতে ভুল করেননি বসপা সুপ্রিমো। তাঁর অভিযোগ, ‘দলিত বিরোধী ও পুঁজিবাদে বিশ্বাসী দলগুলিকে নিয়ে নতুন মহাজোট তৈরি হয়েছে। দলিত বিরোধী ও পুঁজিবাদে বিশ্বাসী দলগুলির সাহায্য নিয়ে ফের ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে কংগ্রেস। তা কখনই সফল হবে না।’ এর পরেই মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানার বিধানসভা ভোটে একলা লড়াইয়ের কথা ঘোষণা করেন বসপা সুপ্রিমো। তবে হরিয়ানা বিধানসভা ভোটে অন্য কোনও দলের সঙ্গে জোট বেঁধে লড়তে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন মায়াবতী।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের