লোকসভা ভোটে একলা চলোর পথেই মায়াবতীর বসপা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী লোকসভা ভোটে একাই লড়বে বহুজন সমাজ পার্টি। সোমবার নিজের জন্মদিনে সেই কথাই জানিয়ে দিলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। অর্থাৎ আসন্ন লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বা বিরোধীদের ইন্ডিয়া জোটের কোনওটিতেই নেই মায়াবতী।

নিজের জন্মদিনে মায়াবতী জানান, এখনই তাঁর রাজনীতিতে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই। এর আগে গত সাংবাদিক সম্মেলনে অন্য কথাই শোনা গিয়েছিল মায়াবতীর মুখে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব যাবে আকাশ আনন্দের কাঁধে। তবে দলকে সাংগঠনিকভাবে মজবুত করার জন্য কাজ করে যাবেন তিনি। গত মাসের সেই সাংবাদিক সম্মেলন থেকে ১৮০ ডিগ্রি ঘুরে মায়াবতী জানিয়ে দিলেন, এখনই রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর।

এদিন সমাজবাদী পার্টিকে নিশানা করে মায়াবতী জানান, গিরগিটির মতো আচরণ করছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। দলের কর্মীরা যেন সমাজবাদী পার্টি নেতার আচরণে বিভ্রান্ত না হন। এই বিষয়ে যেন দলের নেতারা সতর্ক থাকেন। একইসঙ্গে যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়ে মায়াবতী জানান, দারিদ্রতা দূরীকরণ ও কর্মসংস্থানের সৃষ্টি না করে কেন্দ্র ও রাজ্য সরকার বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। সাধারণ মানুষের সমর্থন পেতে তোষণের রাজনীতি করছে উত্তর প্রদেশ সরকার।

একইসঙ্গে রামমন্দিরের প্রতিষ্ঠাদিবসে অযোধ্যায় যাওয়া নিয়েও মুখে খোলেন মায়াবতী। এই প্রসঙ্গে তিনি জানান, ‘অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা দিবসে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু সেখানে যাব কিনা ঠিক করিনি। আগামী ২২ জানুয়ারি রামমন্দির প্রতিষ্ঠাদিবসকে ঘিরে যে অনুষ্ঠান হতে চলেছে, তাকে স্বাগত জানাই। ভবিষ্যতে যদি বাবরি মসজিদকে কেন্দ্র করে যদি কোনও অনুষ্ঠান হয়, তাকেও স্বাগত জানাই।‘

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩