‘ভোট কাটুয়া’ মায়াবতীর সৌজন্যে রাম রাজ্যে ১৪ আসনে জিতেছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাম রাজ্যে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। ৮০ আসনের মধ্যে মাত্র ৩৩ আসন জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের। ভোট পরিসংখ্যান বলছে, বসপা সুপ্রিমো মায়াবতী ‘ত্রাতা’ হিসাবে আবির্ভূত না হলে কপালে আরও অশেষ দুর্গতি ছিল বিজেপি নেতৃত্বের। কেননা, বহুজন সমাজ পার্টির প্রার্থীরা ভোট কাটুয়া হিসাবে আসরে আবির্ভূত না হলে ৩৩ আসনেও জিততে পারত না বিজেপি। ১৯ আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হত। সেক্ষেত্রে বিজেপির মোট আসন সংখ্যা ২৪০ থেকে কমে ২২৬-এ নেমে আসত। আর তাতে নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার স্বপ্ন অধরাই থেকে যেত। 

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপি যে ৩৩ আসনে জিতেছে তার মধ্যে ১৪টি আসনে কংগ্রেস-সপা জোট প্রার্থী যত ভোটে হেরেছেন তার চেয়ে বেশি ভোট পেয়েছেন মায়াবতীর প্রার্থী। অর্থা‍ৎ বসপা প্রার্থী বিরোধী ভোটে ভাগ বসিয়ে বিজেপি প্রার্থীর জয়ের পথ  সুগম করে দিয়েছে। আর একটি করে আসনে জিতেছে এনডিএ’র শরিক রাষ্ট্রীয় লোকদল ও অপনা দল (সোনেলাল)। বিরোধী ভোটে বসপা ভাগ বসানোয় কংগ্রেস-সপা জোট যে ১৬ আসনে হেরেছে সেই আসনগুলি হল-আমরোহা, আকবরপুর, আলিগড়, বাঁসগাও, ভাদোহি, বিজনোর, দেবরিয়া, ফারুখাবাদ, ফতেপুর সিক্রি, হরদোই, মেরঠ, মির্জাপুর, মিশরিখ, ফুলপুর, শাজাহানপুর ও উন্নাও।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘বিজেপি যাতে রামরাজ্যে ভাল ফল করে তা নিশ্চিত করতে চেয়েছিলেন বসপা সুপ্রিমো মায়াবতী। আর সেই কারণে সংখ্যালঘু ভোটার অধ্যুষিত এলাকায় মুসলিম এবং শক্তিশালী প্রার্থী দিয়েছিলেন। নিজের রাজনৈতিক অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েও সপা-কংগ্রেস প্রার্থীর জয় আটকাতে চেয়েছিলেন। তাতে খানিকটা সফল হয়েছেন। তবে যেভাবে বসপার দলিত ভোট ব্যাঙ্কে কংগ্রেস ভাঙন ধরিয়েছে তা মায়াবতীর কাছে অশনিসঙ্কেত। বিজেপি বান্ধব সাজতে গিয়ে বসপার দীর্ঘদিনের ভোটারদের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন।’

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে