লখিমপুর খেরিতে বাস-ট্রাক সংঘর্ষে হত আট, গুরুতর জখম ১২

আহতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখিমপুর খেরি: এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী লখিমপুর খেরি। বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন আটজন। ঘটনায় আহত আর ১২। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে সাতটায়। স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, যাত্রীবাহী একটি বাস দৌহারা থেকে লখিমপুর হয়ে বাহারাইচ যাচ্ছিল। ট্রাকেরও গন্তব্য ছিল বাহারাইচ। দুর্ঘটনাটি ঘটে ইসানগর পুলিশ স্টেশনের কাছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশবাহিনী সেখানে যায়। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। পুলিশ এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ দৌহারা থেকে লখিমপুরগামী একটি বাস বাহারাইচের দিকে যাচ্ছিল। একই পথে যাচ্ছিল একটি ট্রাক। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় বাসটি কয়েক হাত দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলে প্রাণ হারান ছয়জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আহতদের প্রত্যেকের আঘাত গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুঃখপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি জ্ঞাপন করেছেন সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  দুর্ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া। এই খবর লেখা পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। 

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার