তেলঙ্গানার ভোট প্রচারের শেষ লগ্নে আবেগঘন বার্তা সোনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অবশেষে তেলঙ্গানায় বিধানসভা ভোটের প্রচার শেষ হল। আর মঙ্গলবার ভোটপ্রচারের শেষ লগ্নে দক্ষিণী রাজ্যটির ভোটারদের এক আবেগঘন বার্তা দিয়েছেন সোনিয়া গান্ধি। ওই বার্তায় রাজ্যে ভোটপ্রচারে না আসতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। পাশাপাশি রাজ্যের উন্নয়নে কংগ্রেস প্রার্থীদের ভোটে জয়ী করার জন্য অনুরোধও জানিয়েছেন।

আগামী বৃহস্পতিবারই রাজ্যের ১১৯ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে, তা জানতে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা, ওই দিনই বৈদ্যুতিন ভোটযন্ত্রের সিল খোলা হবে। দক্ষিণী রাজ্যটিতে ভোটপ্রচারের শেষ মুহুর্তে এদিন সব রাজণেতিক দলের পক্ষ থেকে কার্যত ঝড় তোলা হয়েছিল। কংগ্রেসের পক্ষে রাজধানী হায়দরাবাদে রোড শো করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবারের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) সঙ্গে কংগ্রেসের কাঁটে কী টক্কর হবে।’  

দিল্লির দূষণ থেকে বাঁচতে বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুরে রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। সেখান থেকেই হায়দরাবাদিদের উদ্দেশে এক বার্তায় বলেছেন, ‘আমাকে আপনারা ‘সোনিয়া আম্মা’ বলে অভিহিত করে বিশেষ সম্মান দিয়েছেন। আমার প্রতি অফুরান ভালবাসা আর সম্মান প্রদর্শন করেছেন। তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি হয়তো এবার প্রচারে আপনাদের কাছে উপস্থিত হতে পারিনি। কিন্তু আপনারা সব সময়েই আমার হৃদয়ের কাছাকাছি রয়েছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ রাজ্যের উন্নয়নের জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য কংগ্রেস প্রার্থীদের ভোট দিন।’

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব