আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সপ্তম দফার ভোটের প্রচার শেষ, শনিতে ভোট ৫৭ আসনে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে যবনিকাপাত। অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ তথা সপ্তম দফার ভোটের প্রচার শেষ হল। ভোট প্রচারের শেষ লগ্নে ঝড় তোলার চেষ্টায় ঝাঁপাল সব দলের শীর্ষ নেতা-নেত্রী থেকে শুরু করে তারকা প্রচারক-প্রার্থীরা। মূলত রোড শো আর পদযাত্রার উপরেই জোর দিয়েছিল যুযুধানরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা দলীয় প্রার্থীদের হয়ে রোড শোয়ের পাশাপাশি বিভিন্ন সভাও করেছেন।

গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের মাধ্যমেই দেশে শুরু হয়েছিল অষ্টাদশ লোকসভা নির্বাচন। প্রথম দফায় ১১০ আসনে ভোট নেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট নেওয়া হয়েছিল ৮৮ আসনে। গত ৭ মে তৃতীয় দফায় ভোট নেওয়া হয়েছিল ৯৩ আসনে। ১৩ মে চতুর্থ দফায় ভোট নেওয়া হয়েছিল ৯৭ আসনে। পঞ্চম দফায় ভোট হয়েছিল ২০ মে। পঞ্চম পর্বে মোট ৪৯ আসনে ভোট নেওয়া হয়। গত ২৫ মে ষষ্ঠ দফায় ৫৮ আসনে ভোটগ্রহণ হয়। অর্থা‍ৎ প্রথম ছয় দফায় ৪৮৬ আসনে ভোট নেওয়া হয়েছে।

শনিবার অন্তিম দফায় আট রাজ্যের ৫৭ আসনে ভোট নেওয়া হবে। ইভিএম বন্দি হচ্ছে ৯০৪ প্রার্থীর ভাগ্য। সপ্তম তথা শেষ দফায় পঞ্জাব ও উত্তরপ্রদেশের ১৩টি করে আসনে ভোটগ্রহণ হবে। এছাড়া পশ্চিমবঙ্গের ৯, বিহারের ৮, ওড়িশার ৬, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খণ্ডের ৩ আসনের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় আসনেও ভোট নেওয়া হবে। শেষ দফায় জাতীয় রাজনীতির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা-নেত্রীর ভাগ্য ইভিএম বন্দি হচ্ছে। তার মধ্যে অন্যতম হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে তৃতীয়বার জয়ের জন্য ভোট ময়দানে নেমেছেন তিনি। শেষ দফার ভোট প্রচারের শেষ লগ্নে কেন্দ্রের শাসকদল বিজেপি থেকে শুরু করে বিরোধী শিবির ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা দাবি করছেন, তাঁরাই সরকার গঠন করবেন। তবে দেশের জনগণ কাদের উপরে আস্থা রতাখছেন তা জানতে ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা, ওই দিনই বৈদ্যুতিন ভোটযন্ত্র (ইভিএম) খোলা হবে।

Published by:

Share Link:

More Releted News:

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ