এই মুহূর্তে

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশের ফল, পাশের হার ৮৭.৩৩ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) এর দ্বাদশ শ্রেণির ফল। শুক্রবার সিবিএসই বোর্ড নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের কথা ঘোষণা করে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in এবং cbse.gov.in থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে।

সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চলতি বছরে পাশের হার ৮৭.৩৩ শতাংশ। কোভিডের আগে অর্থাৎ ২০১৯ সালের থেকে এই বছর পাশের হার বেশি। ২০১৯ সালে দ্বাদশ শ্রেণিতে পাশের হার ছিল ৮৩.৪০ শতাংশ। অস্বাস্থ্যকর প্রতিযোগিতা থেকে পড়ুয়াদের দূরে রাখতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগে ফলাফলকে ভাগ করেনি বোর্ড। তবে ০.১ শতাংশ পরীক্ষার্থী যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরকে শংসাপত্র দেবে সিবিএসই বোর্ড।

কীভাবে জানা যাবে পরীক্ষার ফল? নিজেদের রেজাল্ট জানতে পড়ুয়াদের প্রথমে cbse.nic.in অথবা cbse.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রোল নম্বর, অ্যাডমিট কার্ডের আইডি ও স্কুল নম্বর দিতে হবে। এই তথ্যগুলি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে। এমনকি নিজেদের মার্কশিটের কপি ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ডাউনলোড করেও নিতে পারবেন। উল্লেখ্য সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল চলতি বছরে ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ