সাবধান, আপনার ফোনের তথ্য-ছবি চুরি করতে পারে ‘ডাম’ ম্যালওয়্যার

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা। শুক্রবার সংস্থার পক্ষ থেকে এক অ্যাডভাইজরি জারি করে বলা হয়েছে, ‘ডাম’ নামক ওই ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনে হানা দিয়ে কল রেকর্ডস, কন্ট্রাক্টস, ক্যামেরায় তোলা ছবি হ্যাক করে ছড়িয়ে দিতে পারে। ফলে ফোন সুরক্ষিত রাখার জন্য বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

মাস খানেক আগেই সন্দেহভাজন ম্যালওয়্যার ‘ডাম’-এর হদিশ পেয়েছিলেন সাইবার বিশেষজ্ঞরা। মূলত বিশ্বাসযোগ্যহীন এবং অনামী সফটওয়্যারের মাধ্যমেই ওই বিপজ্জনক ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনে অনুপ্রবেশ করে। একবার ফোনে ঢুকে পড়ার পরেই কার্যত সুরক্ষাকে এড়িয়ে বিভিন্ন তথ্য চুরি করার চেষ্টা চালায়। অ্যান্টি ভাইরাস পদ্ধতির নজরদারি এড়াতেও যথেষ্ট সক্ষম। বেশ কয়েকবার প্রচেষ্টা চালানোর পরে ফোনে থাকা কল রেকর্ডস, কন্ট্রাক্ট লিস্ট থেকে শুরু করে ক্যামেরার তথ্যও চুরি করতে সক্ষম হয় ‘ডাম’। কারেন্সি প্রো, সাইফন প্রো ও বোল্ডার্স নামে তিনটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই বিপজ্জনক ম্যালওয়্যার ‘ডাম’ অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে ‘কারেন্সিপ্রো’ হচ্ছে মানি কনভারটার অ্যাপ। আর বোল্ডার্স হচ্ছে মোবাইল গেম অ্যাপ্লিকেশন।

কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থার ইন্ডিয়ান কম্পিউটার রেসপন্স টিম (আইসিআরটি ইন)–এর পক্ষ থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বিপজ্জনক ‘ডাম’ ম্যালওয়্যারের হাত থেকে সুরক্ষিত থাকতে অনামী কিংবা থার্ড পার্টির কোনও ওয়েবসাইট অ্যান্ড্রয়েড ফোনে না খোলাই হবে বুদ্ধিমানের কাজ। তাছাড়া অনামী কোনও মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।’

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের