নোট বাতিলের সিদ্ধান্ত আগাম জেনেছিলেন আরবিআই-য়ের দুই শীর্ষ কর্তা

বিস্ফোরক প্রতিবেদন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকার যে ৫০০ এবং এক হাজার টাকার নোট বাতিল করতে চলেছে, সেটা আগেই জেনে গিয়েছিলেন আরবিআইয়ের দুই শীর্ষ কর্তা। কেন্দ্রীয় ব্যাঙ্ক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম দুই শীর্ষকর্তার একজনের সঙ্গে কথাও বলেছেন।

তাদের প্রতিবেদন অনুসারে, নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণের জন্য যে প্যানেল তৈরি করা হয়েছিল, সেই প্যানেলের অন্যতম সদস্য তিনি।  তিনি জানিয়েছেন – বলা হচ্ছে, সরকার বিগত ছয় মাস ধরে আরবিআইয়ের সঙ্গে কথা বলছিল। এই কথা চালাচালি নিয়ে কোনও প্রশ্ন ওঠে না।  খটকা লাগছে অন্য জায়গায়। আধঘণ্টার মধ্যে সরকার আরবিআইকে জানাল জরুরী বৈঠক ডাকতে হবে। কেন বৈঠক, বৈঠকের অ্যাজেন্ডা কী, সে ব্যাপারে বিন্দুবিসর্গ বাকিরা জানে না। সেই বৈঠকে সিদ্ধান্ত হল পাঁচশো আর এক হাজার টাকার নোট বাতিল করতে হবে। আর বৈঠক হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়ে দিলেন যে ৫০০ এবং হাজার টাকার নোট বাতিল।

ওই শীর্ষকর্তা আরও বলেন, লক্ষ্য করার মত আরও  একটি বিষয় রয়েছে। ৫০০ এবং হাজার টাকার নোট বাতিল করার ছয় মাস আগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাজারে ছেড়েছিল ২০০০ টাকার নোট। তখনই বোঝা যায়, যে সরকার এবার অন্য রাস্তায় হাঁটতে চলেছে।   

আরও পড়ুন নোট বাতিলের সিদ্ধান্ত সাংবিধানিক ঘোষণা সুপ্রিম কোর্টের, অমত এক বিচারপতির

‘রাবণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার