গুজরাতে তিন দেশের অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশিকা জারি

গুজরাতে ফের সাম্প্রদায়িক তাস খেলল বিজেপি।তিন দেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের আগে গুজরাতে (Gujrat) ফের সাম্প্রদায়িক তাস খেলল বিজেপি। সোমবার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব (citizenship) দেওয়ার নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাৎপর্যপূর্ণ ভাবে, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর না হওয়ায় ‘নাগরিকত্ব আইন, ১৯৫৫’-এর আওতায় এই পদক্ষেপ করেছে কেন্দ্র। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল সহ বিরোধী দলগুলি।

তড়িঘড়ি গুজরাতের মেহসানা ও আনন্দ জেলায় বসবাসকারী অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। জেলাশাসকদের হাতেই এই নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আগে আইন ছিল কমপক্ষে পাঁচ বছর এই দেশে থাকলে নাগরিকত্ব পাওয়ার অধিকারী হওয়া যাবে। কিন্তু নতুন নির্দেশিকায় সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র প্রয়োগ না করেই ঘুরিয়ে এই নাগরিকত্ব প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর থেকেই এই প্রক্রিয়া শুরু করেছে মোদি সরকার। এই মর্মে গুজরাত, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পঞ্জাবের মোট ১৩টি জেলায় বসবাসরত অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব পেতে আবেদন জানানোর নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে অবিলম্বে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৯ সালের নিয়ম অনুযায়ী এই নির্দেশকে কার্যকর করতে বলা হয়। কারণ, ২০১৯ সালে আইনে পরিণত হলেও, এখনও পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইন সংক্রান্ত নিয়ম প্রণয়ন করেনি কেন্দ্র।

মুসলিম দেশগুলি থেকে নিপীড়িত সংখ্যালঘুদের জন্য তৈরি করা নাগরিকত্ব সংশোধনী আইন এখনও বলবৎ করা হয়নি। ফলে এই গোটা প্রক্রিয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। এখনই কার্যকর হচ্ছে না সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ । মোদি সরকারের আবেদনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএএ কার্যকর করার সময়সীমা বৃদ্ধি করেছে রাজ্যসভা। ৯ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত তা বাড়িয়েছে লোকসভার সংসদীয় কমিটি। যদিও বিরোধীরা তীব্র ভাবে এই আইনের বিরোধিতা করছেন। শুধু রাজনৈতিক দলগুলিই নয়, সুশীল সমাজও সিএএর বিরোধিতায় সরব হয়েছে। তাই চাপে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার এ বিষয়ে ধীরে চল নীতি নিয়ে চলছে। গুজরাতের ভোটের আগে এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সেতু বিপর্যয় থেকে মুখ ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, ‘গুজরাতে ভোটের আগে ফের সাম্প্রদায়িক তাস খেলছে কেন্দ্র’। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের