ফের চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যগুলিকে বিশেষ নজরদারির নির্দেশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। একদিনে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এই পরিস্থিতিতে সোমবার বিকেলে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠাল স্বাস্থ্য মন্ত্রক। ওই নির্দেশিকায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তদের বিষয়ে বিশেষ তথ্য সংগ্রহ করার উপরে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আরটি-পিসিআর পরীক্ষার উপরেও বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে,  রবিবারই নতুন করে গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩৫ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জনে। যদিও নতুন করে আক্রান্তদের মধ্যে করোনার নয়া উপসর্গ জেএন.১ সাব ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হয়েছেন কিনা, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত শনিবারই কেরলের এক মহিলার শরীরে জেএন.১ সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল।

সন্ধেয় বিভিন্ন রাজ্য সরকারকে পাঠানো বিশেষ নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, সামনেই যেহেতু বড়দিন ও বর্ষবরণের মতো অনুষ্ঠান রয়েছে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ভিড় জমে এমন স্থানগুলিতে স্বাস্থ্যগত বিষয়ে একাধিক পদক্ষেপ নিতে হবে। ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের বিষয়ে বিশেষ তথ্য সংগ্রহ করে তা কেন্দ্রের গোচরে আনতে হবে। আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পরীক্ষার উপরে বাড়তি নজর দিতে হবে। কারও শরীরে কোভিড পজিটিভ শনাক্ত হলে জিনোম সিকোয়েন্সের জন্য পরীক্ষাগারে পাঠাতে হবে। বিশেষ করে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত সমস্যায় আক্রান্তদের প্রতি বাড়তি নজর রাখতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি