চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

নিজস্ব প্রতিনিধিঃ অক্ষয় তৃতীয়ায় গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দ্বার খুলে যাওয়ার পর এবার চারধাম যাত্রার পরবর্তী পর্যায়ে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের দ্বার খোলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২২ এপ্রিল কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রীনাথ ধামের দ্বার খুলবে। এর আগে উত্তরাখণ্ডের জোশীমঠে অবস্থিত প্রখ্যাত নৃসিংহ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ‘বীর তিমুন্ডিয়া মেলা’। এই প্রাচীন ধর্মীয় আচার দেখতে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সেখানে ভিড় জমিয়েছিলেন।

মেলার মূল আকর্ষণ ছিল, বীর তিমুন্ডিয়ার অবতাররূপে আগত ব্যক্তির উদ্দেশ্যে বিশাল ভোগ নিবেদন। প্রথা অনুযায়ী তাঁকে ৪০ কিলোগ্রাম কাঁচা চাল, ১০ কিলোগ্রাম গুড়, মাংস এবং কয়েক ঘড়া জল নিবেদন করা হয়। পরে তিনি সাধারণ মানুষের মাঝেই বসে সেই ভোগ গ্রহণ করেন। এই বিরল দৃশ্য দেখতে বহু মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, বীর তিমুন্ডিয়া উত্তরাখণ্ডের চামোলি জেলায় পূজিত এক প্রাচীন দেবতা। বদ্রীনাথ ধামের কাপাট খোলার আগে জোশীমঠের নৃসিংহ মন্দিরে তাঁকে দ্বাররক্ষক হিসেবে পূজা করা হয়। পুরাণ মতে, তিমুন্ডিয়া ছিলেন তিন মাথাওয়ালা এক অসুর, যাকে দেবী দুর্গা পরাজিত করে নিজের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্মৃতিতেই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃঅক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের 

এ বছরও ঢোল-দমাউয়ের বাদ্যের তালে তিমুন্ডিয়া বীরের ‘পশ্বা’ বা অবতারকে মন্দির প্রাঙ্গণে আনা হয়। সেখানে নবদুর্গা, ভুবনেশ্বরী, চণ্ডিকা ও অন্যান্য দেবতার আরাধনার মধ্য দিয়ে চারধাম যাত্রা নির্বিঘ্নভাবে সম্পন্ন হওয়ার প্রার্থনা করা হয়। প্রবল বৃষ্টির মধ্যেও প্রায় তিন হাজারের বেশি মানুষ এই অনন্য আচার প্রত্যক্ষ করেন। এই প্রাচীন ঐতিহ্য আজও একই ভক্তি ও উৎসাহের সঙ্গে পালন করে চলেছেন স্থানীয় বাসিন্দারা।

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ