Cyrus: অতীত ভুলে টাটার তরফ থেকে সাইরাসকে শ্রদ্ধা, শোকস্তব্ধ মোদি

শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদি-সহ বিশিষ্টজনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাইরাস মিস্ত্রির প্রয়াণের খবর পাওয়ার পর একটা প্রশ্ন ঘুরতে শুরু করে, অতীতের তিক্ততা ভুলে টাটা গোষ্ঠীর তরফ থেকে কোনও শোকবার্তা জ্ঞাপন করা হবে কি না। সেই জল্পনার অবসান ঘটল। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বিশিষ্ট এই শিল্পপতির প্রতি শোক জ্ঞাপন করেছেন। শোকবার্তায় চেয়ারম্য়ান  বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই দুর্ঘটনা মেনে নেওয়া কঠিন। অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পপতি ছিলেন সাইরাস। 

বিশিষ্ট শিল্পপতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরেই প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে। প্রধানমন্ত্রী লিখেছেন- দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবর সত্যি হাড়হিম করার মতো। একজন প্রতিশ্রুতিশীল শিল্পপতি ছিলেন সাইরাস মিস্ত্রি, যাঁর মনে প্রাণে ভারতীয় অর্থনীতির ওপর অগাধ বিশ্বাস ছিল। সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে শুধু ভারতের ক্ষতি হল না, সার্বিকভাবে বিশ্বের শিল্প ও বাণিজ্যিকমহলও ক্ষতিগ্রস্ত হল। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আমি শিল্পপতির পরিবার ও বন্ধুদের সমবেদনা জ্ঞাপন করি। ওনার আত্মার শান্তি কামনা করি।

সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিশিষ্ট এই শিল্পপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে জয়শঙ্কর লিখেছেন-মর্মান্তিক। এই মৃত্যু মেনে নেওয়াই কঠিন হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই সাইরাস মিস্ত্রির সঙ্গে কথা হয়েছিল। দুপুরে ওই খবর শোনার পর বিশ্বাস করা কঠিন হয়ে গিয়েছিল। অন্তরের অন্তঃস্থল থেকে শিল্পপতি সাইরাসের প্রতি রইল সমবেদনা।

শোক প্রকাশ করেছেন অপর কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। শিল্পপতির প্রতি শোকজ্ঞাপন করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন শিল্পপতি সাইরাস মিস্ত্রির দুর্ঘটনার মৃত্যুর খবরে আমি মর্মাহত। এই মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। শিল্পপতির পরিবারের প্রতি রইল সমবেদনা।

শোক প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। শোক প্রকাশ করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?