রাজস্থানে কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম গহলৌত-শচিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: কংগ্রেসের পক্ষ থেকে রাজস্থান বিধানসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম দফায় ৩৩ আসনের প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলটের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী লড়ছেন সরদারপুরা থেকে আর রাজেশ পাইলটের পুত্র লড়ছেন নিজেদের দুর্গ টঙ্ক থেকে। নাথদ্বার আসন থেকে প্রার্থী হয়েছেন বিধানসভার বিদায়ী অধ্যক্ষ সিপি যোশি।

আগামী ২৫ নভেম্বর ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় ভোট। প্রথমে ২৩ নভেম্বর ভোটের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ওই দিন রাজ্যে একসঙ্গে ৫০ হাজারের বেশি বিয়ে থাকার জন্য ভোটগ্রহণ দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী ৩ ডিসেম্বর বাকি চার রাজ্যের সঙ্গেই রাজস্থান বিধানসভার ভোটের গণনা হবে। ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। গতবার ১০০ আসন দখল করে রাজ্যে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। তবে এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় খানিকটা ব্যাকফুটে কংগ্রেস সরকার।

শনিবার প্রথম দফায় রাজ্যের ৩৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব। তালিকানুযায়ী, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতসারা লড়ছেন লছমনগড় থেকে। হেভিওয়েট মন্ত্রী হরিশ চৌধুরী দাঁড়িয়েছেন বায়তো থেকে। শিকরাই আসন থেকে লড়ছেন মমতা ভূপেশ। আগামিকাল রবিবার ফের কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠক বসছে। ওই বৈঠকে আরও একাধিক আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি