মোদির বিরুদ্ধে লোকসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা কংগ্রেসের

সোনিয়া গান্ধির ‘সার্বভোম’ মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিল কংগ্রেস। দলের সচেতক লোকসভার মানিক্কম টেগোর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে ওই নোটিশ জমা দিয়েছেন। কর্নাটকে নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধির ‘সার্বভোম’ মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন তিনি। সংসদের আসন্ন বাদল অধিবেশনে যাতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় তার জন্য প্রিভিলেজ কমিটির কাছে বিষয়টি পাঠানোর অনুরোধও জানিয়েছেন টেগোর।

সদ্য সমাপ্ত কর্নাটক বিধানসভার ভোট প্রচারে গিয়ে কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধি কর্নাটকের সার্বভৌমত্বের পক্ষে সওয়াল করে দেশবিরোধী কাজ করেছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী বিজেপির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ ঠোকা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোনিয়ার সার্বভৌমত্ব সংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা চেয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠিও পাঠানো হয়। কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হয়, সোনিয়া গান্ধি কর্নাটককে আলাদা রাষ্ট্র হিসেবে কখনই বলেননি।

প্রাক্তন কংগ্রেস নেত্রীর ভাষণের ভুল ব্যাখ্যা করার জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস। লোকসভার অধ্যক্ষকে পাঠানো চিঠিতে কংগ্রেসের সচেতক  মানিক্কম  টেগোর লিখেছেন, ‘কর্নাটক বিধানসভায় জেতার জন্যই সোনিয়া গান্ধির ভাষণ ভুলভাবে উপস্থাপিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব প্রিভিলেজ কমিটিতে পাঠানো হোক। যাতে লোকসভার আসন্ন বর্ষকালীন অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া যায়।’

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩