চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওড়িশায় প্রার্থী বাছাইয়ে অভিনব উদ্যোগ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি : ওড়িশায় লোকসভা ও বিধানসভা ভোটকে মাথায় রেখে অনলাইন পোর্টাল খুলল কংগ্রেস। এই পোর্টালের মাধ্যমেই ইচ্ছুক ব্যক্তিরা যিনি নির্বাচনে অংশ নিতে চান, তিনি আবেদন জানাতে পারবেন।

ওড়িশা কংগ্রেসের দায়িত্বে থাকা অজয় কুমার এদিন নতুন এই পোর্টালটি উদ্বোধন করেছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রসাদ হরিচন্দন ও উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে কংগ্রেস ভবনে পোর্টাল উদ্বোধন হয়। এই প্রসঙ্গে অজয় কুমার জানান, কংগ্রেসের তরফে পোর্টালটি উদ্বোধন করা হয়েছে যাতে অনেক ভালো মানুষও রাজনীতিতে যোগ দিতে পারেন।

একইসঙ্গে ওড়িশা কংগ্রেসের দায়িত্বে থাকা অজয় কুমার জানান, যেহেতু এই পোর্টালের মধ্যে প্রার্থী নির্বাচন হবে, তাই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্বের সুযোগ নেই। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁর কাছে টাকা আছে কি না আছে, সেটা কোনও বড় বিষয় নয়। পাশাপাশি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ধর্ম ও জাতিও বিচার্য বিষয় নয়। যাতে পুরো বাছাই প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা বজায় থাকে, সেই বিষয়টিকে মাথায় রাখা হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, যে সব প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে চান, তাঁরা ৪ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জানাতে পারবেন। বর্তমান বিধায়ক ও সাংসদরাও পোর্টালের মাধ্যমে তাঁদের আবেদন জানাতে পারবেন।

 

 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ