ফের কংগ্রেসে ভাঙন, ‘হাত’ ছেড়ে পদ্ম শিবিরে গুলাব নবি আজাদের ভাইপো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞে সামিল হতেই তাঁর দলবদল বলে দাবি করেছেন মোবাসির।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: কাকা গুলাম নবি আজাদের আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন মোবাসির আজাদ। রবিবার জম্মুতে বিজেপির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি পদ্ম পতাকা হাতে তুলে নেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের বিজেপি রাজ্য সভাপতি রবিন্দার রায়না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞে সামিল হতেই তাঁর দলবদল বলে দাবি করেছেন মোবাসির। সেই সঙ্গে এও জানিয়েছেন, কংগ্রেস ছেড়ে তাঁর বিজেপিতে নাম লেখানোর পিছনে কাকা গুলাম নবি আজাদের কোনও হাত নেই।

গত কয়েক মাস ধরেই কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির সঙ্গে দলের প্রবীণ নেতা গুলাম নবি আজাদের দুরত্ব বেড়ে চলেছে। দলে তেমন গুরুত্ব না পেয়ে বিজেপির ঘনিষ্ঠ হয়ে উঠেছেন রাজ্যসভায় কংগ্রেসের প্রাক্তন দলনেতা। বিভিন্ন ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে বিঁধে লাগাতার মন্তব্য করে চলেছেন। আর গান্ধি পরিবারকে নিশানা করার পুরস্কার হিসেবেই চলতি বছরে তাঁকে পদ্ম সম্মান প্রদান করেছে মোদি সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গুলাম নবির কংগ্রেস ছাড়া এখন শুধু সময়ের অপেক্ষা। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেস মুখ থুবড়ে পড়লেও ঘনিষ্ঠ সহযোগী কপিল সিব্বল, মণীশ তিওয়ারি, আনন্দ শর্মাকে নিয়ে হাত শিবির থেকে ডিগবাজি খেয়ে পদ্ম শিবিরে সামিল হবেন তিনি।

কাকার দলবদলের আঁচ পেয়েই আগেভাগেই বিজেপিতে ভিড়েছেন গুলাম নবির ভাইপো মোবাসির আজাদ। তাঁর দলবদলের পিছনে কাকার কোনও হাত নেই বলে দাবি করলেও গত কয়েক মাসে যেভাবে গুলাম নবিকে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব উপেক্ষা করে চলেছেন তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মোবাসির। তাঁর কথায়, ‘কাকাকে গত কয়েক মাস ধরে যেভাবে অপমান করা হচ্ছে, তাতে যথেষ্টই অপমানিত বোধ করেছি। কাকার অপমান সহ্য করতে না পেরেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার