গুজরাতের মাটিতে ৬৪ বছর বাদে এআইসিসি অধিবেশন, আমদাবাদে পৌঁছলেন সোনিয়া-রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: মহাত্মা গান্ধির জন্মভূমি গুজরাতের মাটিতে ৬৪ বছর বাদে বসছে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসির) অধিবেশন। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী অধিবেশন। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে আমদাবাদে পৌঁছছেন সোনিয়া গান্ধি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা।

প্রথম দিন সরদার পটেল মেমোরিয়াল হলে বসছে কংগ্রেস কর্মসমিতির বর্ধিত বৈঠকে। ওই বৈঠকে দেশের সার্বিক রাজনীতি ছাড়াও চলতি বছরের শেষ দিকে হতে যাওয়া বিহার বিধানসভার ভোট নিয়ে আলোচনা হবে। চর্চা হবে আগামী বছর হতে চলা পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে দল একলা চলোর পথে হাঁটবে নাকি কোনও দলের সঙ্গে জোটের পথে হাঁটবে, তা নিয়েও। আগামিকাল বুধবার (৯ এপ্রিল) সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম এবং কোচরব আশ্রমের মধ্যবর্তী জায়গায় প্রকাশ্য অধিবেশন আয়োজিত হবে। ওই অধিবেশনেই রাজনৈতিক, অর্থনৈতিক খসড়া সহ বেশ কয়েকটি প্রস্তাব পেশ করা হবে।

১৯৬১ সালে ভাবনগরে শেষবার সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। তার পর গুজরাতের মাটিতে শতাব্দী প্রাচীন দলের কোনও অধিবেশন বসেনি। গত তিন দশকের বেশি সময় ধরে রাজ্যে ক্ষমতায় নেই কংগ্রেস। মহাত্মা গান্ধি ও সরদার পটেলের জন্মভূমিতে প্রতি মুহুর্তেই শক্তিক্ষয় হচ্ছে কংগ্রেসের। এমনকি গুজরাত বিধানসভায় বিরোধি দলের মর্যাদাও নেই। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী লোকসভা ভোটে ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাসতালুক গুজরাতকে সচেতনভাবেই বেছে নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ পটেলের কন্যা মুমতাজ পটেল দাবি করেছেন, ‘গুজরাতের মাটি থেকেই কংগ্রেসের পুনর্জন্ম হবে। কংগ্রেস কর্মীরা নতুন দিশা দেখতে পাবেন।’

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আটক ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ