কাশ্মীরে মুসলিম ছাত্রদের ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গাইতে বাধ্য করার অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: আসন্ন গান্ধি জয়ন্তী (Gandhi Jayanti) উপলক্ষে উপত্যকার এক স্কুলে মুসলিম ছাত্রদের জোর করে ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গাওয়ানোর অভিযোগ উঠল। আর ওই ঘটনার খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। মুসলিম পড়ুয়াদের অভিভাবকরা ওই ঘটনায় যেমন ক্ষোভ উগরে দিয়েছেন, তেমনই বিজেপিকে নিশানা করে টুইট করেছেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে বলেছেন, ‘এটাই বদলে যাওয়া কাশ্মীরের ছবি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) নাগাম কুলগামের (Nagam Kulgam) সরকারি হাই স্কুলে (Govt> High School) গান্ধি আসন্ন গান্ধি জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ওই অনুষ্ঠানের জন্য হিন্দু পড়ুয়াদের পাশাপাশি মুসলিম পড়ুয়ারাও হিন্দু স্তোত্র ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গাইছে। মুসলিম পড়ুয়ারা হিন্দু স্তোত্রে গলা মেলাচ্ছে এমন দৃশ্য ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। যে স্কুলে ঘটনাটি ঘটেছে সেখানকার এক শিক্ষক দাবি করেছেন, ‘রঘুপতি রাঘব রাজা রাম’ ভজনটি জাতির পতিতা মহাত্মা গান্ধির খুবই পছন্দের ছিল। তিনি ওই ভজন নিয়মিত গাইতেন ও শুনতেন। কোনও মুসলিম পড়ুয়াকে জোর করে ওই ভজন গাওয়ানো হয়নি। তারা স্বেচ্ছায় গেয়েছেন। এ নিয়ে যারা বিতর্ক তৈরি করেছেন, তারাই আসলে সাম্প্রদায়িক।’

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former JK Chief Minister) তথা ন্যাশনাল কনফারেন্স নেতা (National Conference Leader) ওমর আবদুল্লা (Omar Abdullah)  বিষয়ে মুখ না খুললেও বিজেপিকে নিশানা করেছেন আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী (Peoples Democratic Party president) মেহবুবা মুফতি (Mehabooba Mufti)। মঙ্গলবার টুইটে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘জম্মু-কাশ্মীরেও হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার রাস্তায় হাঁটছে মোদি সরকার। মাদ্রাসা বন্ধ করে মুসলিম পড়ুয়াদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার পরে এবার হিন্দুত্বের পথে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।’

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!