মহাকুম্ভে ১৩ বছরের কিশোরীকে দীক্ষা দেওয়া নিয়ে তুলকালাম, মহান্তকে বহিষ্কার করল জুনা আখড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অধরাই থাকল সন্ন্যাসিনী হওয়ার স্বপ্ন। বয়স ১৩ বছর অর্থাৎ কিশোরী হওয়ায় সন্ন্যাসিনী হতে পারলেন না আগ্রার মেয়ে রাখি। সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের জুনা আখড়ায় সন্ন্যাসিনী হওয়ার জন্য যোগ দিয়েছিলেন তিনি । কিন্তু রাখি নাবালিকা হওয়ায় তাঁকে আখড়া থেকে বহিস্কার করা হয় । শুধু তাই নয় ছয় বছরের জন্য  গুরু মহন্ত কৌশল গিরিকে আখড়া  বহিষ্কার করা হয় । কারণ, তিনি নাবালিকা অবস্থায় রাখিকে দীক্ষা দিয়েছেন।

এই প্রসঙ্গে জুনা আখড়ার মুখপাত্র শ্রী মহন্ত নারায়ণ গিরি বলেছেন , আমাদের নিয়ম রয়েছে ২৫ বছরের আগে কোন মেয়েকে দীক্ষা দেওয়া যায়না। শুক্রবার অনুষ্ঠিত আখড়ার সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে  মেয়েটিকে এখানে রাখা যাবে না। তাই তাঁকে মা – বাবার হাতে হস্তান্তর করা হয়েছে।  সেইসঙ্গে মেয়েটির  গুরু  মহন্ত কৌশল গিরিকে আখড়া  থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

রাখির মা রিমা সিংহ জানান, ‘রাখির ইচ্ছাতেই তাঁকে আশ্রমে দান করা হয়েছে। ছোট বয়স থেকেই সন্ন্যাসিনী হওয়ার ইচ্ছে ছিল রাখির। সংসারের প্রতি তাঁর মন ছিল না। সবার থেকে আলাদা জীবনযাপন করত রাখি। তাঁকে বুঝিয়েও কোন লাভ হয় নি। তাই গত মাস থেকে জুনা আখড়ার কৌশল গিরি মহারাজের সেবায় নিয়োজিত হয়েছে রাখি।‘ আর এবার তাঁকেই প্রয়াগরাজের জুনা আখড়া থেকে করা হল বহিষ্কার ।

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স