দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনার সংক্রমণের ভয়ে বিষ খেয়ে আত্মহত্যা মা ও ছেলের

নিজস্ব প্রতিনিধি: করোনার ভয়ে বিষপান করে আত্মহত্যা করল মা ও ছেলে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইতে। গোটা বিদেশ থেকে দেশ করোনা আতঙ্কে যখন কাঁপছে সকলেই তখনই এই মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে। তামিলনাড়ুর মাদুরাই-এর ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য মহল। জানা গিয়েছে, গোটা পরিবারের পাঁচ সদস্যই বিষ পান করেছিলেন করোনার সংক্রমণের ভয়ে। কিন্তু বাকি তিন সদস্য বেঁচে গেলেও মৃত্যু হয় ২৩ বছরের মা ও ৩ বছরের সন্তানের।

পুলিশের তরফে জানানো হয়েছে, গত ডিসেম্বর মাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয় ওই মহিলার স্বামী নাগরাজের। অপরদিকে ওই মহিলার মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় বাপের বাড়িতেই ছিলেন। তাই আর্থিক কষ্ট ছিলই। এর সঙ্গে নাগরাজের আকস্মিক মৃত্যুতে গোটা পরিবারে অন্ধকার নেমে এসে। ওই মহিলা স্বামীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। এর মাঝেই গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হন ওই মহিলার মেয়ে। এতে আতঙ্ক ধরে যায় গোটা পরিবারে। খবরে তাঁরা শুনেছিলেন করোনা ছোঁয়াচে তাই পরিবারের সবাই যাতে আক্রান্ত না হয় তাই বিষপান করে ওই মহিলা ও বাকি সদস্যরা। কিন্তু বাকি সদস্যরা বেঁচে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন মা ও তিনবছরের সন্তান।

পুলিশের তরফে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, নাগরাজ দিনমজুর ছিলেন। আর্থিক কষ্ট প্রথম থেকেই ছিল বাড়িতে। এর মাঝেই ডিসেম্বরে তাঁর মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েন ওই মহিলা।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ