করোনার দৈনিক সংক্রমণ অবশেষে নামল ১৫ হাজারের নীচে

অ্যাক্টিভ কেস আপাতত লক্ষের ঘরেই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ কয়েক মাস বাদে স্বস্তি দিল করোনার (Covid-19)  দৈনিক সংক্রমণ। আক্রান্তের সংখ্যা নামল ১৫ হাজারের নীচে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে। এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার, ২৫ জুলাই, সকাল আটটা থেকে মঙ্গলবার ২৬ জুলাই সকাল আটটা পর্যন্ত) করোনায় (Covid-19)সংক্রমিত হয়েছে, ১৪, ৮৩০ জন। আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে ১২ শতাংশ। তবে সক্রিয় রোগীর সংখ্যা এখনও এক লক্ষের ওপরেই রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন বলছে, বর্তমানে দেশে করোনায় অ্যাক্টিভ কেসের (Active case) সংখ্যা ১, ৪৭,৫১২।  বর্তমানে দৈনিক পজিটিভিট রেট ৩.৪৮ শতাংশ। এই সংখ্যাটাও কিছুটা হলে চিকিৎসকমহলকে স্বস্তিতে রেখেছে। 

আর স্বস্তি দিচ্ছে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, সোমবার, ২৫ জুলাই, সকাল আটটা থেকে মঙ্গলবার ২৬ জুলাই সকাল আটটা পর্যন্ত করোনায় (Covid-19)প্রাণ হারিয়েছেন ৩৬জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,০৩৩। করোনার বিরুদ্ধে লডা়ইয়ে আমাদের শক্তি দিচ্ছে টিকা (vaccine) । নানা প্রান্ত থেকে টিকাকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, ৩০,৪২,৪৭৬ টিকার ডোজ দেওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত ২০০ জনের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। সরকারের তরফ থেকে টিকাকরণে উৎসাহ দিতে একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে  বুস্টার ও প্রিকশন ডোজ। চিকিৎসকমহল থেকে বারে বারে পরামর্শ দেওয়া হচ্ছে মাস্ক ব্যবহারের। 

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ