দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে কোভিডের দৈনিক সংক্রমণ ছাড়ালো ১২ হাজারের ঘর

নিজস্ব প্রতিনিধি: নতুন করে ২০২৩’র বুকে দেশে(India) আবারও মাথাচাড়া দিচ্ছে কোভিড(Covid)। দেশের সব রাজ্যে সমান বেগে তা না বাড়লেও গোটা ১০-১২ রাজ্যে তার দাপট আবারও চোখে পড়ছে। এমনকি ঘটছে মৃত্যুর ঘটনাও। গত গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১২, ১৯৩জন। শনি সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের(Health Ministry) তরফে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে দেশে এখন Active Covid Case’র সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ হাজার ৫৫৬টি। একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এটাও জানিয়েছে গত ২৪ ঘন্টায় দেশে কোভিডের বলি হয়েছেন ৪২জন। যার মধ্যে ১০জনই মারা গিয়েছেন কেরলের(Kerala) বুকে। এর ফলে এখনও পর্যন্ত ভারতে কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩১ হাজার ৩০০জন। একই সঙ্গে দেশে সামগ্রিক ভাবে কোভিড কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৮ লক্ষ ৮১ হাজার ৮৭৭টি।  

আরও পড়ুন ‘এক বছর পর ঠিক হয়ে যাবে সরকারে কে থাকবে’, চ্যালেঞ্জ মমতার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশজুড়ে কোভিড থেকে মুক্ত হওয়ার হার ৯৮.৬৬ শতাংশ। সেই সঙ্গে এখনও পর্যন্ত দেশজুড়ে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে ২২০.৬৬ কোটি ডোজ। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ নাকি শেষ পর্যায়ে। ১০-১২ দিন বাদেই নাকি কমতে শুরু করবে সংক্রমণ। যদিও পরে তা থেকে নিজেদের অবস্থান ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে শুক্রবার দেশের ৮টি রাজ্যকে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চিঠিতে তিনি ওই ৮ রাজ্যের স্বাস্থ্য সচিবকে কোভিডের সংক্রমণের ওপরে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। কেননা ওই ৮টি রাজ্যের বেশ কয়েকটি জেলায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ শতাংশ ছাড়িয়েছে। এই রাজ্যগুলি হল – উত্তরপ্রদেশ, দিল্লি, তামিলনাডু, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, হরিয়ানা ও কর্নাটক।

Published by:

Share Link:

More Releted News:

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, পবন খেরার আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ