ত্রিপুরেশ্বরী মন্দিরে ‘আল্লাহ কে বান্দে …’ গেয়ে হিন্দুত্ববাদীদের হেনস্থার শিকার হিন্দু শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি, ত্রিপুরা: ত্রিপুরার গোমতি জেলায় ঘটল এক লজ্জাজনক ঘটনা। বিশিষ্ট লোকসঙ্গীতশিল্পী শানু মালাকারকে হেনস্থা ও হুমকি দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ একজন হিন্দু লোকসঙ্গীত শিল্পী হয়ে শানু কৈলাস খেরের ‘আল্লা কে বান্দে’ গানটি গেয়েছিলেন। গোমতি জেলার ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে এই ঘটনাটি ঘটেছে। ১৮ মে সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতশিল্পীকে হেনস্থার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

মঙ্গলবার ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম ক্ষমতাসীন বিজেপি সরকারকে এই নিয়ে তীব্র আক্রমণ করে। তাদের অভিযোগ একজন সঙ্গীতশিল্পীর যেখানে কোনও নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের কী হবে। এই বিষয়ে রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। শানু মালাকারের ঘটনার পর ত্রিপুরায় প্রবল অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, অনুষ্ঠানটি হচ্ছিল ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গনে। সঙ্গীতশিল্পী যখন লাইভ পারফর্মেন্স করছিলেন, তখন আচমকা শানুকে একজন ব্যক্তি আক্রমণ করেন। তিনি নিজেকে জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেন।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে, মন্দির প্রাঙ্গণে ‘আল্লাহ’র প্রশংসা করে গান গাওয়াতেই ক্ষেপে যান ওই ব্যক্তি। তারপরেই আক্রমণ করেন এবং হুমকি দিতে থাকেন। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান এই ধরনের গান মন্দিরের জন্য অনুপযুক্ত।

যদিও শিল্পীর দাবি ‘আল্লাহ কে বান্দে’ গানটি আধ্যাত্মিক ও মানবিক আবেদনের জন্য পরিচিত। সিপিআইএম বক্তব্য রাজ্য সরকারের উচিত, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেওয়া। এর আগে গোমতির জেলা ম্যাজিস্ট্রেট একটি বিবৃতি জারি করেছিলেন যাতে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে পারে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন বিষয়বস্তুর চিত্রগ্রহণ বা আপলোড না হয়।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ