মধ্যপ্রদেশে আসন না ছাড়ায় কংগ্রেসকে বেনজির আক্রমণ অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিজেপিকে রুখতে ঢাক-ঢোল পিটিয়ে  ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছিল দেশের প্রধান ২৬ বিরোধী দল। কিন্তু জোটের অন্দরে যে সব কিছু ঠিকঠাকভাবে চলছে না, বৃহস্পতিবারই তার প্রমাণ মিলেছে। কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ তুলেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। এবং এতটাই ক্ষুব্ধ তিনি যে আগামী লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোটের শরিক হিসেবে লড়বেন কিনা, তা পুনর্বিবেচনা করছেন বলেও জানিয়ে দিয়েছেন। সপা সুপ্রিমোর অভিযোগ ও মন্তব্য নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সপা বনাম কংগ্রেসের লড়াইয়ের সূত্রপাত মধ্যপ্রদেশ বিধানসভার ভোট ঘিরে। এদিন সীতাপুরে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সপা সুপ্রিমো অখিলেশ যাদব সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি বিধানসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোটের কোনও অস্তিত্ব নেই। তবুও আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, মধ্যপ্রদেশে ৬টি আসন সমাজবাদী পার্টিকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু একটা আসনও ছাড়া হয়নি। আমাদের বোকা বানানো হয়েছে।’

এখানেই থামেননি মুলায়ম-পুত্র। বিজেপির সঙ্গে কংগ্রেস নেতাদের গোপ আঁতাত রয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর কথায়, ‘এই সব নেতাদের (কংগ্রেস) সঙ্গে বিজেপি’র গোপন বোঝাপড়া রয়েছে।’ কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি ছেড়ে অখিলেশ বলেন, ‘আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, আমরাও ঠিক ওদের (কংগ্রেস) সঙ্গে একই আচরণ করব। উত্তরপ্রদেশে লোকসভা ভোটে কোনও আসন ছাড়ব না।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?