বাজারে চালু নোটের মাত্র ১২ শতাংশ ২ হাজার টাকার

দেশের বাজারে এখন যত নোট ঘুরছে তার মাত্র ১২ শতাংশ হল ২ হাজার টাকার নোট। মাত্র সাড়ে ৬ বছরেই গুরুত্ব হারিয়েছে ২ হাজার টাকার নোট।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ইতিহাসে এক কালো দিন হয়ে থাকবে ২০১৬ সালের ৮ নভেম্বর। কেননা সেদিনই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেন এক ঘোষণার মাধ্যমে। সেই ঘটনায় দেশের কোটি কোটি নাগরিক চরম দুর্ভোগের মধ্যে পড়েন। অনেকে মারাও যান। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই বাজারে চলে আসে নতুন ২ হাজার টাকার নোট। সেই ঘটনার পরে সাড়ে ৬ বছর হতে চলল। এখন দেখা যাচ্ছে খোদ দেশের সরকারই আর ২ হাজার টাকার নোটের ওপর খুব একটা ভরসা রাখছে না। Reserve Bank of India বা RBI-ও এখন এই নোট বাজারে ছাড়ছে না, ছাপানো তো বন্ধ করেই দিয়েছে। সর্বসাকুল্যে দেশের বাজারে এখন যত নোট ঘুরছে তার মাত্র ১২ শতাংশ হল ২ হাজার টাকার নোট(2 Thousand Rupee Note)। এই ছবিটাই বলে দিচ্ছে মোদির ভারতে এখন ক্রমশই গুরুত্বহীন হয়ে পড়ছে মোদির বহু সাধের ২ হাজার টাকার নোট।  

আরও পড়ুন পঞ্চায়েতে কোনভাবেই বিজেপির সঙ্গে জোট নয়, বার্তা বিমানের

সরকারি পরিসংখ্যান বলছে, বর্তমানে যে নোটগুলি দেশের বাজারে আর্থিক লেনদেনের জন্য চালু রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি পাওয়া যাচ্ছে ৫০০ টাকার নোট। ৭৪ শতাংশ নোটই এই ৫০০ টাকার নোট। আর পক্ষান্তরে ২ হাজার নোটের পরিমাণ মাত্র ১২ শতাংশ। দেশের মোট ২ লক্ষ ২০ হাজার এটিএম(ATM) মেশিনের মধ্যে সিংহভাগই ২ হাজার টাকার নোট আর দিচ্ছে না। কারণ, ওই মেশিনগুলিকে ২ হাজার টাকার নোট রাখাই হয় না। অর্থাৎ ২ হাজার নোটের যে ক্যাসেট থাকে মেশিনের অভ্যন্তরে সেটি শূন্য। তাই এখন ব্যাঙ্কগুলি(Banks) এটিএম মেশিনের টাকা রাখার কাঠামোর আবার বদল করার চিন্তাভাবনা করছে। সেক্ষেত্রে অতিরিক্ত একটি ক্যাসেট পাওয়া গেলে মেশিনে অতিরিক্ত টাকা রাখা যাবে। দ্রুত মেশিনের টাকা শেষ হবে না।

আরও পড়ুন ‘চোর’ টিপ্পনি জেলের অন্দরেও, অতিষ্ট পার্থ

যদিও সম্প্রতি সংসদে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitaraman) বলেছেন যে, ২ হাজার টাকার নোট কম সাপ্লাই দেওয়ার কোনও নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ককে সরকার দেয়নি। কোন নোট সাপ্লাই করা হবে, কোন নোট বেশি লেনদেন হয় এসবই রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত। মানুষের চাহিদা অনুযায়ী নোটের সাপ্লাই নির্ধারণ করা হয়। মন্ত্রীর এই বক্তব্য গ্রহণ করা যেতেই পারে। কিন্তু প্রশ্ন তো সেই ঘুরে ফিরে এক জায়গাতে এসেই থমকে যাচ্ছে, নোটবন্দী করা হয়েছিল কার বা কাদের স্বার্থে? তাতে লাভই বা কাদের হল? কালোধন কী দেশে ফিরল? মানুষের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কী ১৫ টাকা করে এল? অবশ্য যার এই উত্তর দেওয়ার কথা তিনি নিজেই এখন এই বিষয়ে নীরব হয়ে রয়েছেন। নীরব প্রধানমন্ত্রী মোদি।

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে