দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি নিলামে কেনার জন্য অবশেষে খদ্দের মিলল

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি কেনার জন্য গ্রাহক মিলেছে। দাউদ ইব্রাহিমের রত্নগিরির পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য খরিদ্দারের খোঁজ চলছিল। অবশেষে তা মিলেছে। জানা গিয়েছে, রত্নগিরিতে ৪টি পৈতৃক জমি রয়েছে দাউদের। সেই জমিগুলো তাঁর বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলো বার বার বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হতে হচ্ছিল। অবশেষে সেগুলো বিক্রি হতে চলেছে। লক্ষাধিক টাকায় এই জমিগুলো বিক্রি হয়েছে। 

ছোট থেকে এই রত্নগিরিতে কাটিয়েছেন দাউদ। চারটি জমিই রত্নগিরি জেলার মুম্বাকে অবস্থিত। চোরাচালানকারী ও বৈদেশিক মুদ্রা কারসাজিকারি তথা সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইনের অধীনে কেন্দ্রীয় সরকার এই সম্পত্তিগুলো নিলামে তুলেছিল। সেখানে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, দাউদের পৈতৃক সম্পত্তি রত্নগিরির মুম্বাকে রয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগই তার মায়ের নামে ছিল। সেই জমিগুলো একজন মুম্বাইয়ের বাসিন্দা কিনেছেন। তবে তিনি তার নিজের পরিচয় এখনো প্রকাশ করেননি। নিলামের নিয়ম অনুযায়ী আগামী এপ্রিলের মধ্যে এই অর্থ দিতে হবে। ১৯৭৬ সালের চোরাচালানকারী ও বৈদেশিক মুদ্রা কারসাজিকারী আইনের অধীনে সরকার এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করেছিল।

ভারত থেকে বিদেশে গিয়েছেন বহুদিন আগে। কিন্তু বার বার বিভিন্ন ক্ষেত্রে তার নাম উঠে আসছে। তাঁর পৈতৃক সম্পত্তির নিলাম ঘিরেও কম সমস্যা হয়নি। দাউদের মা, আমিনা বিবির নামে ওই সম্পত্তি নথিভুক্ত ছিল। জানা গিয়েছে, এই নিলামের সম্পত্তি কেনার জন্য ২জন অংশ নিয়েছিলেন। তারমধ্যে একজনই ৪টি সম্পত্তি কিনে নিয়েছেন। একজন ছিলেন মুম্বইয়ের বাসিন্দা। অন্যজন রত্নগিরিই বাসিন্দা। এর আগেও একাধিকবার এই সম্পত্তিগুলো নিলামে তোলা হয়েছিল। ২০১৭, ২০২০, ২০২৪ এবং ২০২৫ সালে এগুলো বিক্রি করার চেষ্টা হয়েছিল। কিন্তু সেভাবে কোনো ক্রেতাই আকৃষ্ট হননি।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?