নিলামে দাউদের সম্পত্তি বিকোল ২ কোটিতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিলামে বিক্রি হল মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি । শুক্রবার দাউদের চারটি কৃষি জমি নিলামে ওঠে। যা মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার মুম্বাকে গ্রামে অবস্থিত।  সেই জমির মূল্য ছিল মাত্র ১৯.২২ লক্ষ টাকা। যদিও দুটি বড় জমি কোনও দরপত্র পায়নি। তবে দাউদের  ১৭০.৯৮ বর্গমিটার আয়তনের ১৫,০০০ টাকার একটি জমি  ২ কোটি টাকায় বিক্রি হয়েছে। এই  জমিটি কিনেছিলেন আইনজীবী অজয় শ্রীবাস্তব। যিনি এর আগে একই গ্রামে তাঁর শৈশবের বাড়ি সহ আন্ডারওয়ার্ল্ড ডনের তিনটি সম্পত্তি কিনেছিলেন।

জানা গিয়েছে,  ১৯৭৬ সালের চোরাকারবারী ও বৈদেশিক মুদ্রা রফতানিকারক আইনের অধীনে সরকার এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল। গত বিশ বছরে দাউদের একাধিক সম্পত্তি নিলামে তুলেছে সরকার। দাউদ ইব্রাহিমের একটি সম্পত্তির প্রথম নিলাম হয়েছিল ২০০০ সালে। তবে সে সময়  মাফিয়া ডনের ভয় কেউ সম্পত্তি নিতে রাজি হননি। ২০২০ সালে মুম্বাকে গ্রামের দাউদ ইব্রাহিমের শৈশবের বাড়িসহ ছয়টি সম্পত্তি নিলামে উঠেছিল।

২০১৭ সালে ইব্রাহিমের মালিকানাধীন একটি হোটেলসহ দক্ষিণ দিল্লিতে অবস্থিত তিনটি বিলাসবহুল বাংলো বিক্রি করে দেয় সরকার। দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড, যেখানে প্রায় ২৫০ জনের প্রাণহানি হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে ইব্রাহিম বর্তমানে করাচির আপমার্কেট ক্লিফটন এলাকায় বসবাস করছেন, যদিও পাকিস্তান সরকার প্রায়শই এই দাবি অস্বীকার করে। তবে,  শুক্রবার দাউদের সম্পত্তি চোরাকারবারি ও বৈদেশিক মুদ্রা রফতানিকারক (সম্পত্তি বাজেয়াপ্তকরণ) আইন, ১৯৭৬ এর অধীনে  নিলাম হয়।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?