সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের ব্যস্ত সময়ে আচমকাই ব্যহত কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির জেরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রো চলাচল ব্যহত হয়। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষনের জন্য আংশিক পরিষেবা চালানো হয়। পরে সকাল সাড়ে ৬টার পর পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

মেট্রো রেল সূত্রে খবর, মঙ্গলবার (১১ অগস্ট) সকালে রুটিন ইনস্পেকশনের সময়ে দেখা যায় যে নোয়াপাড়া এবং বরানগর মেট্রো স্টেশনের মাঝে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা যায়। এর জেরেই পুরো ব্লু লাইনে স্বাভাবিকভাবে ট্রেন চালানো সম্ভব হয়নি। ত্রুটি দেখা দেওয়ার পর সকাল সাড়ে ৬টা পর্যন্ত গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত মেরামতির কাজ শুরু করেন মেট্রোর প্রযুক্তিবিদ ও কর্মীরা। প্রায় আধ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা হয় বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।  

আরও পড়ুন: গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

তবে পরিষেবা স্বাভাবিক হওয়ার পরও কিছুটা ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। নিত্যযাত্রীদের একাংশের দাবি, বেশ কয়েকটি মেট্রো নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। ফলে ব্যস্ত সময়ে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড়ও বেড়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে কয়েকটি স্টেশনে মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, সকাল সাড়ে ৬টার পর ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রূপা, গগনচুম্বী সোনাও, মাথায় হাত গহনপ্রেমীদের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

ফুটবলার হিসেবে কেরিয়ার গড়ার স্বপ্ন বিপন্ন, শেষ মুহূর্তে ডুরান্ড কাপ থেকে সরে দাঁড়ালেন টাইগার

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

ভারী বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

গভীর সমুদ্রে ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর, শোরগোল এলাকায়

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..