দিল্লির শাস্ত্রী ভবনের সাত তলা থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী বিজ্ঞানী

নিহতের নাম রাকেশ মালিক (৫৫)। তিনি তথ্য ও প্রযুক্তি মন্ত্রকে কর্মরত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজধানী। সোমবার শাস্ত্রী ভবনের সাততলা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হলেন এক বিজ্ঞানী। নিহতের নাম রাকেশ মালিক (৫৫)। তিনি তথ্য ও প্রযুক্তি মন্ত্রকে কর্মরত ছিলেন। পশ্চিম দিল্লির বাসিন্দা পীরাগরহির আইআইটিডি সোসাইটির ফ্ল্যাটে থাকতেন। কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা নিয়ে এখনও কোনও সূত্র পায়নি দিল্লি পুলিশ। ইতিমধ্যেই অবশ্য মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা তিনটে ছয় নাগাদ পার্লামেন্ট স্ট্রিট থানায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করেন। ফোনে তিনি জানান, শাস্ত্রী ভবনের ২ নম্বর গেটের কাছে এক বক্তি সাততালা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সাত তলার একটি জানলা থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী হয়েছেন রাকেশ মালিক নামে ৫৫ বছর বয়সী ওই বিজ্ঞানী।

আচমকাই কেন লাফিয়ে আত্মঘাতী হলেন ওই ব্যক্তি তা নিয়ে মৃতের সহকর্মী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তেমন ক্লু পাওয়া যায়নি। যদিও আত্মঘাতী বিজ্ঞানীর সতীর্থরা জানিয়েছেন, কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন রাকেশ মালিক। বেশি কথাবার্তাও বলেননি। সম্ভবত পারিবারিক অশান্তি চলছিল। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে পারিবারিক অশান্তির কথা খারিজ করে দেওয়া হয়েছে।

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল