দিল্লিতে বেপরোয়া ড্রাইভিংয়ের শিকার ৬ বছরের শিশু, চালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মৃতের ঠাকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির জনকপুরী এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ছয় বছরের এক শিশু। ঠাকুমার সঙ্গে ই-রিকশায় করে স্কুলে যাওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় তাদের রিকশাটি উল্টে যায়। গাড়ির ধাক্কায় ঠাকুমা ও নাতনি দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন এবং শিশুটি গুরুতরভাবে আহত হয়।

শিশুর ঠাকুমা, ৫৭ বছর বয়সী মার্সি জেভিয়ার জানান, সকালে নাতনিকে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা ই-রিকশায় উঠেছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গাড়ি প্রচণ্ড জোরে ধাক্কা মারে। কী ঘটছে বোঝার আগেই তিনি রাস্তায় পড়ে যান। জ্ঞান এলে দেখেন তাঁর হাত রক্তে ভিজে গেছে এবং নাতনিটি নিথর হয়ে পাশে পড়ে রয়েছে।

আরও পড়ুন: হাতে মাত্র ৬ দিন, যুব সাথী প্রকল্পের ক্যাম্প কোথায় বসছে আপনার ব্লকে? দেখে নিন তালিকা

মার্সি জেভিয়ার জানান, আহত অবস্থায় তিনি আশপাশের মানুষদের কাছে সাহায্যের জন্য কাকুতি-মিনতি করেছিলেন। এক গাড়িচালককে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধও জানান, কিন্তু কেউই তখন এগিয়ে আসেনি। অনেকক্ষণ পরে এক নার্স ও আরেকজনের সহায়তায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির মা নিজেও একটি হাসপাতালে কর্মরত, জানান যে দুর্ঘটনার খবর তিনি ফোনে পান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি জানতে পারেন, তার মা রাস্তায় কাঁদতে কাঁদতে সাহায্য চাইছিলেন, অথচ উপস্থিত বহু মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি।

প্রথমে ঠাকুমা ও শিশুটিকে মাতা চানন দেবী হাসপাতালে নেওয়া হয়, পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালক সঞ্জীবকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান