সিমলার থেকেও শীতলতম দিল্লি, তাপমাত্রা নামলো ৪.৯ ডিগ্রিতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রবল শৈত্যপ্রবাহের কবলে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। তীব্র ঠাণ্ডায় কাঁপছে দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ। শুক্রবার দিল্লিতে পাঁচ ডিগ্রির নিচে নেমে গেল তাপমাত্রা । বর্তমানে এটিই এই মরসুমের শীতলতম দিন। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দিল্লির তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয় এদিন সিমলার থেকে দিল্লির তাপমাত্রা অনেকটাই কম। সিমলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং শিমলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে কয়েক দিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে দিল্লিতে ঠাণ্ডা পড়লেও বাড়ছে বায়ু দূষণের মাত্রা। তাই সকাল হতেই ঘন কুয়াশায় ঢাকছে রাজধানী দিল্লি।  এদিন দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৫০ এর ওপরে। যা বায়ুদূষণের বিপদজনক মাত্রায় পড়ে। যা নিয়ে বেশ চিন্তায় পড়েছে পরিবেশবিদরা।

আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার  উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা  কমছে। এছাড়াও পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার বিচ্ছিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়তে দেখা গিয়েছে। আইএমডি আগামী পাঁচ দিনের জন্য দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা কম থাকার পূর্বাভাস দিয়েছে।  ঘন কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে  যান চলাচল।

স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

দশমীতে পুজো উদ্যোক্তাদের মারামারিতে জখম, ৫ দিন পর হাসপাতালে মৃত্যু বিজেপি কর্মীর

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়