আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম? সোনিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি খারিজ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম সংক্রান্ত বিতর্কে বড়সড় স্বস্তি পেলেন সোনিয়া গান্ধি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে দায়ের মামলা খারিজ করে দিলেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক বৈভব চৌরাসিয়া।

ভোট চুরির অভিযোগ তুলে ইতিমধ্যেই বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সাংবাদিক সম্মেলন ডেকে তথ্য-প্রমাণ সহ নির্বাচন কমিশনের ‘ভোট চুরি’র পর্দাফাঁস করেছেন। ওই তথ্য-প্রমাণ পেশের পরেই নির্বাচন কমিশনকে বাঁচাতে আসরে নেমেছে বিজেপি। সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় অভিযোগ করেন, ‘রাজীব গান্ধিকে বিয়ে করে দেশের নাগরিক হওয়ার তিন বছর আগেই ভোটার তালিকায় নাম তুলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। ১৯৮৩ সালের এপ্রিল মাসে নাগরিকত্ব পেয়েছিলেন রাজীব গান্ধির পত্নী। কিন্তু ১৯৮০ সালেই নয়াদিল্লি লোকসভা আসনের ভোটার তালিকায় সোনিয়ার নাম ছিল।’

নাগরিক হওয়ার আগে ভোটার তালিকায় নাম তুলে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ফৌজদারি  অপরাধ করেছেন এবং ওই অপরাধের জন্য তাঁর (সোনিয়া গান্ধি) বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি নিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি কর্মী বিকাশ ত্রিপাঠী। আর্জিতে তিনি বলেছেন, ‘সোনিয়া গান্ধি ১৯৮৩ সালের এপ্রিলে ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন। অথচ তাঁর তিন বছর আগে ১৯৮০ সালে নয়াদিল্লি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত ছিল। ১৯৮২ সালে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়। ১৯৮৩ সালে নাগরিকত্ব পাওয়ার পরে ফের ভোটার হিসাবে নাম নথিভুক্ত করান সোনিয়া। পুরোটাই ফৌজদারি অপরাধ। তাই প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হোক।’ গত ৪ সেপ্টেম্বর মামলার প্রথম দিনের শুনানি হয়।

 

Published by:

Share Link:

More Releted News:

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

বাড়িতে লুকিয়ে ছিল পাঁচটি বিষধর সাপ! তারপর যা হল…

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ