বাইক নিয়ে কলকাতা হাইকোর্টেও মুখ পুড়ল নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার নির্বাচন বুধবার। শেষ দফা তথা দ্বিতীয় দফার  নির্বাচনের আগে ৪৮ ঘণ্টা দল বেঁধে বাইক চালানো যাবে না, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বাইক নিয়ে কলকাতা হাইকোর্টেও মুখ পুড়ল নির্বাচন কমিশনের। পাশাপাশি ব্যক্তি স্বাধীনতার দিকেও নজর দেওয়া হয়েছে। ‘গ্রুপ রাইডিং’-এ নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেউ একা বের হলে সমস্যা নেই। সিঙ্গল বেঞ্চের বাইক নিয়ে দেওয়া রায়ে তেমনভাবে হস্তক্ষেপ করেনি বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চ।

নির্বাচনের সময় বাইক দাপট রুখতে তৎপর কমিশন। বাইক বাহিনীর দাপট রুখতে একাধিক নির্দেশিকাও দিয়েছিল তাঁরা। এই বিষয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের একটি রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল কমিশন। দুপুর ১২টা নাগাদ এই মামলার শুনানি শুরু হয়েছিল। 

নির্বাচনের  নির্ঘণ্ট ঘোষণার পরেই এই বিষয়ে নজর রেখেছিল কমিশন। সম্প্রতি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের একটি রায়ে বাইক মিছিল সংক্রান্ত বিষয়ে কিছু সংশোধন করেছিল। কমিশন সূত্রে খবর, সেই নির্দেশেকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছে কমিশন। আদালত জানিয়েছিল, বাইক মিছিলে নিষেদ্ধাজ্ঞা থাকলেও সাধারণ মানুষের নিত্যদিনের কাজের ওপরে নিষেধাজ্ঞা চাপানো যাবে না। কমিশনের আগের নির্দেশিকাগুলি পুনর্বিবেচনা করে সংশোধন করতে হবে।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে যাওয়া যাবে। পাশাপাশি অফিসযাত্রী, অ্যাপ-নির্ভর বাইক ট্যাক্সির চালক এবং গিগ-কর্মীদের ওপরে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে সেইক্ষেত্রে পরিচয়পত্র রাখতে হবে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এটা জানানোর পরেই বাইক বাহিনীর হুমকির অভিযোগ  তুলেছিল কমিশন। এবার ফের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে কমিশন।  

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?