দিল্লিতে ২৭ বছর বাদে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি? প্রাথমিক প্রবণতায় তেমনই ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুথফেরত সমীক্ষায় সত্যি হতে চলেছে। দীর্ঘ ২৭ বছর বাদে ফের দিল্লির ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোটগণনা শুরু হতেই আম আদমি পার্টি ও কংগ্রেস প্রার্থীদের টেক্কা দিয়ে বিভিন্ন আসনে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা। সকাল দশটার মধ্যেই ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার (৩৬ আসন) পেরিয়ে গিয়েছে পদ্মশিবির। ৭০ আসনের মধ্যে ৩৯ আসনে এগিয়ে বিজেপি প্রার্থীরা। আম আদমি পার্টি এগিয়ে ৩০ আসনে। আর কংগ্রেস এগিয়ে মাত্র একটি আসনে। অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ শিসোদিয়া প্রথমে পিছিয়ে পড়লেও পরে নয়াদিল্লি ও জংপুরা আসনে এগিয়ে গিয়েছেন। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা পিছিয়ে রয়েছে।

এদিন সকাল আটটা থেকে দিল্লিতে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হয়। আর তাতে আপকে টেক্কা দিয়ে যান বিজেপি প্রার্থীরা। ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে এগিয়ে থাকেন পদ্ম প্রার্থীরা। কেজরিওয়াল, শিসোদিয়া, আতিশী-সহ আপের দাপুটে নেতা-নেত্রীরা পিছিয়ে পড়েন। সবচেয়ে লক্ষ্যণীয় হল, সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতেও পিছিয়ে পড়েছেন আপের প্রার্থীরা। মুস্তাফাবাদ আসনের মত দুর্গে পিছিয়ে রয়েছেন বিতর্কিত বিধায়ক তাহির হোসেন। পতফড়গঞ্জে আপের অবোধ ওঝাকে পিছনে ফেলে এগিয়ে বিজেপির রবীন্দ্র নেগি। ওখলা আসনেও প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী।

গণনার শুরুতে কালকাজি আসনে পিছিয়ে পড়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী। নিজের আসন বাঁচানোর জন্য লড়ছেন তিনি। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ শিসোদিয়া প্রথম দিকে পিছিয়ে পড়লেও পরে অবশ্য এগিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ২৭ বছর বাদে রাজধানীতে ক্ষমতা দখলের গন্ধ পেয়ে উৎসবে মেতে উঠেছেন বিজেপির কর্মী-সমর্থকরা।

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের