‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে, কেন্দ্র কোনও ভুল কাজ করেনি,’ টেলিগ্রামের অস্বস্তি বাড়িয়ে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। কেন্দ্রের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ জারি করল না আদালত। যার ফলে আগামী ২২ জুন পর্যন্ত দেশে সাময়িকের জন্য নিষিদ্ধই থাকছে টেলিগ্রাম ম্যাসেঞ্জার অ্যাপ। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। আগামী ২১ জুন পুনরায় হবে পরীক্ষাটি। সুষ্ঠুভাবে নিট-ইউজি নিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সেই কারণে টেলিগ্রাম অ্যাপের উপর আগামী ২২ জুন পর্যন্ত সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রের অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাই এই পদক্ষেপ গ্রহণ করা হল। গত ৩ মে নিট-ইউজির পরীক্ষা নেওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল হয়। তারপরে নতুন করে পুনরায় পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করে শিক্ষামন্ত্রক। তারপরেই কেন্দ্র গত সপ্তাহে জানায়, গত ৩-মের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে টেলিগ্রামেই। তারপরেই এই মেসেজিং অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পডুন: গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

যদিও কেন্দ্রের এই নির্দেশের বিরুদ্ধে গত বুধবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় টেলিগ্রাম। এই মেসেজিং অ্যাপের দাবি ছিল, কেন্দ্রের এই পদক্ষেপের পিছনে কোনও যুক্তি নেই। প্রশ্নপত্র ফাঁসের পিছনে একটি অপরাধীদের চক্র কাজ করছে। টেলিগ্রাম এর জন্য দায়ী নয়। যদিও কেন্দ্রের পাল্টা আদালতে যুক্তি ছিল, ড্রাগ র‌্যাকেট, সাইবার ক্রাইম, চাইল্ড পর্নোগ্রাফি ভিডিও আদানপ্রদান-সহ নানা বেআইনি কাজ চলে টেলিগ্রামে। এই মেসেজিং অ্যাপ আদপে নতুন ডার্ক ওয়েবে পরিণত হয়েছে। কেন্দ্রের সেই যুক্তিতে সন্তুষ্ট হয় দিল্লি হাইকোর্ট। আজ, শুক্রবার এই মামলায় নির্দেশে আদালত জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপ আদপে ন্যূনতম বিধিনিষেধের মধ্যে পড়ছে। এই আদেশকে অসামঞ্জস্যপূর্ণ বলে গণ্য করা যায় না। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন ৬৯-এ-এর আওতায় টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। যা সঠিক বলেও জানাল দিল্লি হাইকোর্ট। যদিও দিল্লি হাইকোর্টের এই নির্দেশ পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যেতে পারে টেলিগ্রাম। 

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল