বিয়ের প্রস্তাব দিতেই অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করে পুড়িয়ে মারল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানায় ঘটল হাড়হিম করা ঘটনা। একটি পরিত্যক্ত এলাকায় ১৯ বছরের এক অন্তঃসত্ত্বা তরুণীকে খুন করে তাঁর দেহ আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে দিল তিন যুবক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সঞ্জু আলিস সেলিম, পঙ্কজ ও ঋতিক নামে তিন ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিল। সঞ্জু ও পঙ্কজকে গ্রেফতার করা হলেও এখন ঋতিকের খোঁজ মেলেনি। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে , ওই তরুণীর সঙ্গে সঞ্জুর সাথে সম্পর্কে ছিল। এরপর ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সঞ্জুকে সে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। আর তাতেই দুজনের মধ্যে লাগাতার বিবাদ লাগত। এই ঘটনার জেরেই ওই তরুণীকে হত্যা কাণ্ডটি করে সঞ্জু সহ আরও দুজন।

এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ২১ অক্টোবর করওয়া চৌথ চলাকালীন রোজা রাখার সময় সঞ্জুর সঙ্গে বচসা হয় নির্যাতিতা তরুণীর। এরপর পঙ্কজ ও ঋতিকের সঙ্গে গাড়ি ভাড়া করে সঞ্জু  হরিয়ানার একটি জায়গায় নিয়ে যায় তরুণীকে। আর সেখানেই সঞ্জু এবং তাঁর সঙ্গীরা মিলে ওই তরুণীকে হত্যা করে। তারপরেই দেহ মাটিতে গর্ত করে পুঁতে দেয়। গত ২২ অক্টোবর পুলিশের কাছে নিখোঁজের   অভিযোগ দায়ের করে   নির্যাতিতার পরিবার। তদন্তে নামে পুলিশ। এরপরেই একটি পরিত্যক্ত জায়গায় চার ফুট গভীর গর্ত থেকে উদ্ধার হয় তরুণীর দেহ। তাতেই সামনে আসে এই হাড়হিম করা ঘটনা।

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ