মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিল্লিতে বাড়ির ভিতর ২১ বছরের এক তরুণীকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল তাঁর জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম দিল্লির তিলক নগরে। মৃতের নাম মুসকান। তিনি পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন মুসকান। তিলক নগরের একটি বহুতলের দোতলায় তাঁর বাসস্থান। অভিযোগ, সেই সময় সেখানে আসেন তাঁর জিম প্রশিক্ষক ইমরান। কোনও কারণে দু’জনের মধ্যে বচসা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগ, ছুরি নিয়ে মুসকানের উপর হামলা চালান ইমরান। গুরুতর জখম অবস্থায় তাঁকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁর বাড়িতে ছুটে আসেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানিয়েছেন, অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্যের জন্য এলাকার নজরদারি ক্যামেরার ছবিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

মুসকানের বন্ধু আমন জানিয়েছেন, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবচেয়ে ছোট। তাঁর বড় বোন বর্তমানে চণ্ডীগড়ে রয়েছেন। তিনিই আমনকে ফোন করে মুসকানের বাড়িতে যেতে বলেন। আমন জানিয়েছে, মুসকানের বোনেরা জানিয়েছিলেন, ইমরান আগে থেকেই তাঁকে তাঁকে উত্ত্যক্ত করতেন। অতীতেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে দাবি তাঁদের। সেই কারণে মুসকানকে খুনের ঘটনায় ইমরানের উপরেই সন্দেহ গিয়ে পড়েছে। তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে